র‌্যাংকিং টেবিল টেনিসের শিরোপা হৃদয়-সোমার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মার্চ ২০১৯, ২১:২৩আপডেট : ০৬ মার্চ ২০১৯, ২১:২৩

চ্যাম্পিয়ন হৃদয় ও সোমা প্রাইজমানি র‌্যাংকিং টেবিল টেনিসের পুরুষ এককে পাললিক গ্রুপের মোতাসিন আহমেদ হৃদয় এবং মহিলা এককে চ্যাম্পিয়ন হয়েছেন আবাহনী লিমিটেডের সোনম সুলতানা সোমা।

বুধবার শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে ফাইনালে হৃদয় ৪-২ সেটে শেখ রাসেল ক্রীড়া চক্রের ইমরান হোসেন এবং সোমা ৪-৩ সেটে নড়াইলের মৌমিতা আলম রুমিকে হারিয়েছেন।

পুরুষদের দলগত বিভাগে কাইট স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন ও শেখ রাসেল রানার্স-আপ এবং মেয়েদের দলগত বিভাগে বাংলাদেশ সেনাবাহিনী চ্যাম্পিয়ন ও আবাহনী রানার্স-আপ হয়েছে। 

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আহমেদ ফিরোজ কবির। এ সময় টেবিল টেনিস ফেডারেশনের সভাপতি হেদায়েতুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী