ফাইনালে জিততে পারলেন না রোমান সানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০১৯, ১৭:৩৫আপডেট : ৩০ মার্চ ২০১৯, ১৭:৩৫

রোমান সানা রিকার্ভ এককের ফাইনালে উঠে সোনা জয়ের আশা জাগিয়েছিলেন রোমান সানা। কিন্তু এশিয়া কাপ আর্চারি ওয়ার্ল্ড র‌্যাংকিং টুর্নামেন্টের স্টেজ ওয়ানে বাংলাদেশকে আনন্দে ভাসাতে পারেননি তিনি। হার মেনেছেন কাজাখস্তানের আবদুলিন ইলফাতের কাছে।

ব্যাংককে প্রথম দুই সেট ২৯-২৭ ও ২৮-২৭ পয়েন্টে হেরেই ম্যাচ থেকে ছিটকে পড়েন রোমান। তৃতীয় সেট ২৯-২৮ পয়েন্টে জিতলেও শেষ সেট হেরে যান ২৯-২৪ পয়েন্টে।

তাই কোয়ালিফিকেশন রাউন্ডে সর্বোচ্চ ৬৮১ স্কোর করলেও রুপা নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে রোমানকে।

শনিবার আরেকটি পদক এসেছে বাংলাদেশের ঘরে। রিকার্ভ পুরুষ দলগত বিভাগে ব্রোঞ্জ পেয়েছে লাল-সবুজ দল। রোমান, হাকিম আহমেদ রুবেল ও ইমদাদুল হক মিলনের বাংলাদেশ ৫-৪ সেট পয়েন্টে কাজাখস্তানকে হারিয়ে তৃতীয় হয়েছে।

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের