শুরু হলো জাতীয় হ্যান্ডবল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০১৯, ১৬:৫২আপডেট : ২৫ এপ্রিল ২০১৯, ১৬:৫২

হ্যান্ডবলের উদ্বোধনী অনুষ্ঠান বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় ও ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় বৃহস্পতিবার শুরু হয়েছে চতুর্থ জাতীয় হ্যান্ডবল। এদিন সকালে শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে এর উদ্বোধনী অনুষ্ঠান হয় বেলুন উড়িয়ে।

উদ্বোধনী ম্যাচে গোপালগঞ্জ জেলাকে ২১-১৬ গোলে হারায় জামালপুর জেলা ক্রীড়া সংস্থা। এছাড়া চট্টগ্রাম ৩১-২৩ গোলে জিতেছে সুনামগঞ্জের বিপক্ষে। নারায়ণগঞ্জকে ২৫-৩ গোলে উড়িয়ে দিয়েছে কুষ্টিয়া। চাপাইনবাবগঞ্জ ৩৭-২৭ গোলে হারায় বাগেরহাটকে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্রীড়া সাংবাদিকতার পথিকৃত মুহাম্মদ কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ইকবাল বিন আনোয়ার ডন। এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর, প্রতিযোগিতা কমিটির সম্পাদক মোঃ সেলিম মিয়া বাবু সহ ফেডারেশনের অন্য কর্মকর্তারা।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি