বিশ্ব আর্চারির শেষ ষোলোতে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুন ২০১৯, ২০:৩১আপডেট : ১২ জুন ২০১৯, ০০:৩০

 রিকার্ভ পুরুষ দলগত বিভাগের প্রি কোয়ার্টার ফাইনালে উঠেছেন হাকিম, তামিমুল ও রোমান (বাঁ থেকে) নেদারল্যান্ডসে বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপের পুরুষ দলগত বিভাগের রিকার্ভ ও মিশ্র রিকার্ভ ইভেন্টের প্রি কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলাদেশ।

মঙ্গলবার রিকার্ভ পুরুষ দলগত বিভাগে স্পেনকে ৫-৩ সেট পয়েন্টে হারিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে রোমান সানা, হাকিম আহমেদ রুবেল ও তামিমুল ইসলামকে নিয়ে গড়া বাংলাদেশ দল।

আগামীকাল বুধবার কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ কোরিয়া। এই ম্যাচ জিততে পারলে টোকিও অলিম্পিকে কোটা প্লেস নিয়ে খেলার সুযোগ থাকবে।

রিকার্ভ পুরুষ এককের দ্বিতীয় রাউন্ডে মেক্সিকোর আলভারাদো সানতিনকে ৬-২ সেট পয়েন্টে হারিয়েছেন রোমান। তবে এই ইভেন্টে প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছেন তামিমুল ও হাকিম।

মিশ্র রিকার্ভের প্রি কোয়ার্টার ফাইনালেও উঠেছে বাংলাদেশ। শেষ ষোলোতে ওঠার লড়াইয়ে রোমান-বিউটি রায় জুটি ৫-৩ সেট পয়েন্টে হারিয়েছে রুশ জুটিকে। এই ইভেন্টে বাংলাদেশের পরবর্তী প্রতিপক্ষ জাপান।  

বিউটি অবশ্য মেয়েদের রিকার্ভ এককে সাফল্য পাননি। প্রথম রাউন্ডে ইংল্যান্ডের ফকার্ড নাওমির কাছে হেরে গেছেন তিনি।

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের