শুক্রবার শুরু জাতীয় সামার অ্যাথলেটিকস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ আগস্ট ২০১৯, ১৯:১৩আপডেট : ২৮ আগস্ট ২০১৯, ১৯:১৩

সামার অ্যাথলেটিকস উপলক্ষে সংবাদ সম্মেলন জাতীয় সামার অ্যাথলেটিকসের ১৫তম আসর শুরু হচ্ছে আগামী শুক্রবার। দুই দিনব্যাপি এই আসরে ৬৪ জেলা ও ৮ বিভাগ ছাড়াও বিশ্ববিদ্যালয়, শিক্ষাবোর্ড, শারীরিক শিক্ষা কলেজ, বিজেএমসি, বিকেএসপি ও এফিলিয়েটেড বাহিনী সহ বিভিন্ন সংস্থার প্রায় ৫০০ অ্যাথলেট অংশ নিচ্ছে।

ইলেকট্রনিক্স টাইমিংয়ে প্রতিযোগিতা হবে ৩৬ ইভেন্টে। এর মধ্যে পুরুষদের ২২টি ও মহিলাদের ১৪টি ইভেন্ট রয়েছে।

শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন। বিশেষ অতিথি থাকবেন ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফারুক মঈনউদ্দিন।

আজ (বুধবার) সংবাদ সম্মেলনে অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু বলেছেন, ‘এই আসরে যারা ভালো করবে, তাদের এসএ গেমসের ক্যাম্পে নেওয়া হবে। এছাড়া যে সব অ্যাথলেট নতুন রেকর্ড গড়বে, তাদের পাঁচ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম