রোমান সানার আরেকটি সাফল্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫৫আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৯, ২০:৫৭

রোমান সানা আরেকটি সাফল্যে ভাস্বর রোমান সানা। কয়েক দিন আগে ফিলিপাইনে এশিয়া কাপ আর্চারির রিকার্ভ এককে সোনা জিতেছেন তিনি। শুক্রবার বাংলাদেশ কাপে একই ইভেন্টের শিরোপা উঠেছে তার হাতে।

টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামে রিকার্ভ এককের ফাইনালে রোমান  ৬-২ সেট পয়েন্টে হারিয়েছেন সাকিব মোল্লাকে।

তবে রোমান সোনা জিতলেও তার দল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে পারেনি। চারটি স্বর্ণপদক নিয়ে প্রতিযোগিতার সেরা দল ঢাকা আর্মি আর্চারি ক্লাব। একটি কম সোনা জিতে দ্বিতীয় হয়েছে রোমানের দল বাংলাদেশ আনসার। বিকেএসপি দুটি সোনা নিয়ে তৃতীয় এবং তীরন্দাজ সংসদ একটি সোনা পেয়ে চতুর্থ হয়েছে।

প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে ‍পুরস্কার তুলে দিয়েছেন মধুমতি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সফিউল আজম। এ সময় উপস্থিত ছিলেন আর্চারি ফেডারেশনের সভাপতি লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ মইনুল ইসলাম।

/টিএ/এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম