রানী হামিদের আরেকটি অর্জন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ সেপ্টেম্বর ২০১৯, ২১:১৭আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০১৯, ২২:৫১

শেষ রাউন্ডে ইভাকে হারিয়েছেন রানী হামিদ ৭৫ বছর বয়সেও অপ্রতিরোধ্য আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ। জাতীয় মহিলা দাবার ৩৯তম আসরে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। ৯ ম্যাচে সাড়ে ৮ পয়েন্ট নিয়ে শিরোপা ধরে রেখেছেন বাংলাদেশ আনসারের এই দাবাড়ু।

১৯৭৯ সালে জাতীয় মহিলা দাবায় প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছিলেন রানী হামিদ। তারপর থেকে নিয়মিতই তার হাতে উঠছে শিরোপা। টুর্নামেন্টে রেকর্ড ২০তম শিরোপা জিতলেন তিনি।

এই বয়সেও সাফল্যের কারণ কী? বাংলা ট্রিবিউনের প্রশ্নে বাংলাদেশের ‘দাবার রানী’ বললেন, ‘ছোটবেলার মতো এখনও সব সময় দাবা খেলি। দাবার বোর্ড ছাড়া অন্য কিছুর কথা চিন্তাই করতে পারি না। যতদিন বেঁচে আছি খেলে যাবো। নতুন ছেলে-মেয়েদের দাবায় আসতে দেখলে খুব ভালো লাগে। তাদের সঙ্গে লড়াই করে শিরোপা জয়ের আনন্দই আলাদা।’

শুক্রবার জাতীয় ক্রীড়া পরিষদের দাবা ক্রীড়া কক্ষে শেষ রাউন্ডের খেলায় রানী হামিদ হারিয়েছেন নাজরানা খান ইভাকে। ৮ পয়েন্ট নিয়ে রানার-আপ হয়েছেন আরেক আন্তর্জাতিক মহিলা মাস্টার শারমিন সুলতানা শিরিন। আহমেদ ওয়ালিজা তৃতীয় এবং ইভা চতুর্থ হয়েছেন এই টুর্নামেন্টে।

/টিএ/ এএআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম