ক্রীড়াঙ্গনকে ডোপিং মুক্ত করতে ক্রীড়া প্রতিমন্ত্রীর আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ নভেম্বর ২০১৯, ২০:০২আপডেট : ০৬ নভেম্বর ২০১৯, ২০:০২

পোল্যান্ডের সম্মেলনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ক্রীড়াঙ্গনকে দুর্নীতি ও ডোপিং মুক্ত করার লক্ষ্যে বিশ্ব নেতাদের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানালেন বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। বুধবার পোল্যান্ডের কাতোউইচ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘ওয়ার্ল্ড কনফারেন্স অন ডোপিং ইন স্পোর্টস’ শীর্ষক সম্মেলনে বক্তব্য দেন তিনি।

জাহিদ আহসান রাসেল বলেছেন, ‘খেলাধুলা শুধু সুস্থ বিনোদনের মাধ্যম নয়; এটি বন্ধুত্ব, ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহমর্মিতা সৃষ্টি করে। এটি দেশ ও জাতির জন্য সম্মান বয়ে আনে। আমাদের অবশ্যই ক্রীড়াঙ্গনকে দুর্নীতি ও ডোপিং মুক্ত করতে হবে।’

বাংলাদেশের সরকার ডোপিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থানে আছে জানালেন তিনি, ‘বাংলাদেশ সরকার ক্রীড়াঙ্গনের দুর্নীতি ও ডোপিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। আমরা এটি দমনে নিরলস কাজ করে চলেছি। খেলোয়াড়দের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সরকারের পক্ষ থেকে নিয়মিত কাউন্সিলিং, সভা, সেমিনার ও সিম্পোজিয়ামের আয়োজন করা হচ্ছে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ সরকার সবসময় ক্লীন স্পোর্টসের ব্যাপারে মনোযোগী এবং স্বচ্ছ ও পরিচ্ছন্ন খেলাকে উৎসাহ দিয়ে আসছে। তার সরকার ভবিষ্যতেও এ প্রচেষ্টা অব্যাহত রাখতে বদ্ধপরিকর।’

মঙ্গলবার থেকে শুরু হওয়া ডোপিং বিরোধী এই সম্মেলনে ১৮৯টি দেশের প্রায় এক হাজার ৬০০ প্রতিনিধি অংশ নিয়েছেন। বিশ্ব এই সম্মেলনে চার সদস্য বিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান।

/জেইউ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে