বঙ্গমাতা ভলিবলে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০১৯, ২০:৩৫আপডেট : ১২ নভেম্বর ২০১৯, ২০:৪৫

বঙ্গমাতা ভলিবলে নেপাল ও বাংলাদেশের লড়াই বঙ্গমাতা এশিয়ান সিনিয়র উইমেন্স সেন্ট্রাল জোন আন্তর্জাতিক ভলিবল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় ম্যাচ হেরেছে বাংলাদেশ। তাতে ফাইনাল খেলার স্বপ্ন ভেঙে গেলো স্বাগতিকদের।

মঙ্গলবার বাংলাদেশ হেরেছে নেপালের কাছে, ৩-০ সেটে । মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে প্রথম সেটে ২৫-৭, দ্বিতীয় সেটে ২৫-৬ ও তৃতীয় সেটে ২৫-৬ পয়েন্টে হেরেছে স্বাগতিকরা। বুধবার নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে কিরগিজস্তানের বিপক্ষে লড়বে তারা।

ম্যাচ শেষে বাংলাদেশ দলের কোচ গোলাম রসুল মেহেদী বলেছেন, ‘আমাদের মেয়েদের ম্যাচ খেলার অভিজ্ঞতা কম। তারপরও আমরা এই টুর্নামেন্টে একটা ভালো পর্যায়ে এসেছি। সামনে এসএ গেমস আছে। আশা করছি, সেখানে মেয়েরা আরও ভালো খেলবে।’

টানা তিন জয়ে এক ম্যাচ হাতে রেখেই টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত করেছে নেপাল ও মালদ্বীপ।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক