এক্সিম ব্যাংক ২৫তম জাতীয় পুরুষ হ্যান্ডবলের ফাইনালে পৌঁছেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বাংলাদেশ পুলিশ। মঙ্গলবার শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে বর্ডার গার্ড বাংলাদেশ ৩৮-১০ গোলে চট্টগ্রাম জেলাকে পরাজিত করে।
দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ পুলিশ ৫৩-৩৮ বাংলাদেশ আনসারকে হারিয়ে নিশ্চিত করে ফাইনালের টিকিট।
বিজিবি প্রথমার্ধে ২৫-৯ গোলে এগিয়ে ছিল। বিজিবির মেহেদী হাসান ৮টি ও সুধন বড়ুয়া ৭টি গোল এবং চট্টগ্রাম জেলার পক্ষে নিউটন দাশ, সুমন সাহা ও মেসবাহ উদ্দিন যথাক্রমে ২টি করে গোল করেন।
আনসারের বিপক্ষে পুলিশ প্রথমার্ধে ৩২-১৫ গোলে এগিয়ে ছিল। বাংলাদেশ পুলিশের মাহবুবুল আলম ২০টি ও সোহাগ হোসেন ১২টি গোল এবং বাংলাদেশ আনসারের পক্ষে মো. সাইদুর রহমান ১১টি ও মো. আসাদুল ইসলাম ১০টি গোল করেন।
আগামীকাল দুপুর ৩টায় ফাইনাল ও দুপুর ১টা ৩০মিনিটে সেমিফাইনালে হারা দুটি দলের মাঝে ৩য়-৪র্থ স্থান নির্ধারণী খেলা অনুষ্ঠিত হবে।
/আরএম/এফআইআর/







