শিরোপায় চোখ ফাহাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০২০, ১৬:৫৪আপডেট : ২৭ মে ২০২০, ১৬:৫৯

আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান করোনাভাইরাসে ‘ঘরবন্দি’ জীবনে অনেকেই অনলাইনে দাবা খেলে সময় কাটাচ্ছেন। দাবার সর্বোচ্চ সংস্থা ফিদে অনলাইনকেই দাবার মঞ্চ হিসেবে বেছে নিয়েছে। জুনিয়র দাবাড়ুদের জন্য সংস্থাটি আয়োজন করেছে প্রতিযোগিতা। অনলাইনে প্রথমবারের মতো এশিয়ান জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে আজ (বুধবার) থেকে।

এই প্রতিযোগিতায় এশিয়ার সাতটি জোনে বিভক্ত হয়ে দাবাড়ুরা লড়বেন। বাংলাদেশ জোনের খেলা হবে আগামীকাল (বৃহস্পতিবার)। এই জোনে আছে মূলত দক্ষিণ এশিয়ার দেশগুলো। একদিনেই নির্ধারণ হবে চূড়ান্ত পর্বের প্রতিযোগী। বাসায় বসে এই খেলা খেলতে হলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও ইন্টারনেট লাগবে।

বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন তিনজন ছেলে- আন্তর্জাতিক মাস্টার ফাহাদ রহমান, তাহসিন জিয়া ও স্বর্ণাভো চৌধুরী। ও তিনজন মেয়ে- নওশিন আঞ্জুম, ওয়াশরিয়া খুশবু ও আহমেদ ওয়ালিজা।

এদের মধ্যে স্পটলাইট ফাহাদ রহমানের দিকে বেশি। ফাহাদ নিজেও এই প্রতিযোগিতা ঘিরে বেশ আত্মবিশ্বাসী, ‘অনেক দিন পর কোনও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছি। যদিও এটা অনলাইনে হবে। তবে আমি ভালো খেলতে চাই। আমার লক্ষ্য চূড়ান্ত পর্বে জায়গা করে নেওয়া।’

প্রথম দিনই চূড়ান্ত পর্বে যাওয়া খেলোয়াড়দের নাম জানা যাবে। যদিও ফাহাদের চোখ আরও ওপরে, শিরোপাতে, ‘এই প্রতিযোগিতাতে শিরোপার লক্ষ্য নিয়েই আমি খেলব। সেভাবেই আমি প্রস্তুতি নিচ্ছি। যদিও পথ অনেক কঠিন। চূড়ান্ত পর্বে গ্র্যান্ডমাস্টাররা থাকতে পারেন। চূড়ান্ত পর্বে যেই যাবেন তাকে লড়াই করতে হবে।’

আগামী ৩ ও ৪ জুন হবে প্রতিযোগিতাটির ফাইনাল।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ভিডিও দেখে শনাক্ত করে ব্যবস্থা
নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ভিডিও দেখে শনাক্ত করে ব্যবস্থা
দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাবে বাংলাদেশ জাসদ 
দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাবে বাংলাদেশ জাসদ 
রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ 
রোহিঙ্গা যুবকের জালিয়াতিতে মৃত্যুদণ্ড সোনা মিয়ার, কারামুক্ত হয়ে বললেন ‘জীবনটা নরক হয়ে গেছে’ 
শোকাবহ ১৫ আগস্ট আজ
শোকাবহ ১৫ আগস্ট আজ
সর্বাধিক পঠিত
আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা
আয়কর বিবরণী যাচাইয়ে এনবিআরের নতুন নির্দেশনা
‘শ্রেষ্ঠ অধ্যায়ের সমাপ্তি’, নতুন জীবন শুরু করতে চান ছাত্রদলের রাকিব 
‘শ্রেষ্ঠ অধ্যায়ের সমাপ্তি’, নতুন জীবন শুরু করতে চান ছাত্রদলের রাকিব 
একসঙ্গে এক থানার দুই কর্মকর্তাসহ ৫ পুলিশ সদস্য বরখাস্ত
একসঙ্গে এক থানার দুই কর্মকর্তাসহ ৫ পুলিশ সদস্য বরখাস্ত
ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক
ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক দিলেন সোনম ওয়াংচুক
ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয়: হাইকোর্টের রায় প্রকাশ 
ভাইয়ের সম্পত্তিতে বোনের উত্তরাধিকার দাবি গ্রহণযোগ্য নয়: হাইকোর্টের রায় প্রকাশ