প্রয়াত দুই পরিচালককে স্মরণ করলো আবাহনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০২০, ২২:০৭আপডেট : ০২ জুন ২০২০, ২২:০৯

প্রয়াত দুই পরিচালককে স্মরণ করলো আবাহনী একই মাসে আবাহনী লিমিটেড তাদের দুজন পরিচালককে হারিয়েছে। ২৪ মে মারা গেছেন সাবেক সংসদ সদস্য ও ক্রীড়া সংগঠক আলহাজ্ব মকবুল হোসেন। পাঁচ দিন পর ৩০ মে না ফেরার দেশে চলে গেছেন সাবেক তারকা ফুটবলার গোলাম রাব্বানী হেলাল। তাদের স্মরণে আজ (মঙ্গলবার) ক্লাব প্রাঙ্গণে বাদ আসর হয়েছে দোয়া মাহফিল ও আলোচনা সভা।

মকবুল ও হেলালের মৃত্যুতে ক্লাব আগেই গভীর শোক প্রকাশ করেছিল। এছাড়া তিন দিনের জন্য ক্লাবের পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

ঐতিহ্যবাহী ক্লাবটির ভারপ্রাপ্ত ডিরেক্টর ইনচার্জ কাজী নাবিল আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে দোয়া মাহফিল ও স্মরণসভা পালন করার কথা জানানো হয়েছে।

এছাড়া আবাহনীর ফুটবল ম্যানেজার সত্যজিত দাশ রুপু জানিয়েছেন, স্মরণসভাতে সাবেক খেলোয়াড়সহ অনেকেই উপস্থিত ছিলেন।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম