জন্মদিনে শুভেচ্ছায় সিক্ত রোমান সানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুন ২০২০, ২১:৪৯আপডেট : ০৯ জুন ২০২০, ২১:৪৯

বাংলাদেশি আর্চার রোমান সানা করোনাকাল না হলে হয়তো টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামের ডরমেটরিতে সাড়ম্বরে কেক কাটার আয়োজন থাকতো। সতীর্থরা সবাই মিলে স্মরণীয় করে রাখতেন দিনটা। কিন্তু করোনাভাইরাসের কারণে তা হয়নি। তাই বলে রোমান সানার জন্মদিন উদযাপন থেমে থাকেনি। খুলনার বাসাতে পরিবার-পরিজনের সঙ্গে দেশসেরা আর্চারের বিশেষ দিনটি ঠিকই রঙিন হয়ে উঠেছিল।

গতকাল (সোমবার) ২৪ বছর পূর্ণ হয়েছে রোমানের। এমনিতে খেলার ব্যস্ত সূচিতে পরিবারের সঙ্গে সেভাবে সময় কাটানো হয় না। করোনা এসে অন্তত সেই সুযোগটা করে দিয়েছে। বাসায় বিশেষ ভোজের আয়োজনের পাশাপাশি পরিবারের সবাই তাকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন। শুধু তা-ই নয়, তার ফেসবুক পেজও ছিল জন্মদিনের শুভেচ্ছায় ঢাকা।

বিশেষ দিনটি কেমন কাটলো, বাংলা ট্রিবিউনের সঙ্গে সেটাই ভাগাভাগি করেছেন রোমান, ‘এমনিতে খেলার কারণে বাসায় বেশি সময় থাকা হয় না। করোনার কারণে এবার অনেক প্রতিযোগিতায় অংশ নেওয়া হয়নি। তবে এর অন্য দিকও আছে। এই যেমন ঈদ করেছি বাসায়। মা-বাবার সঙ্গে কাটিয়ে অনেক ভালো লেগেছে। এবার জন্মদিনও সবার সঙ্গে কাটালাম। কাছের মানুষ থেকে শুরু করে পরিচিত সবাই শুভেচ্ছা জানিয়েছে।’

করোনা শেষে মাঠে নামার জন্য উন্মুখ হয়ে আছেন দেশের আর্চারিকে বিশ্ব আঙিনায় নতুন করে তুলে ধরা এই আর্চার, ‘অনেক দিন ধরেই বাসায় বন্দি হয়ে আছি। কবে যে মাঠে ফিরতে পারব, জানি না। আমি চাই এই অবস্থার দ্রুত উত্তরণ হোক। সবাই যেন স্বস্তি নিয়ে জীবনযাপন করতে পারে।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম