বাস্কেটবলে গ্রুপসেরা বিমান ও নৌবাহিনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ অক্টোবর ২০২০, ২২:৫৬আপডেট : ১২ অক্টোবর ২০২০, ২২:৫৬

বাস্কেটবলে গ্রুপসেরা বিমান ও নৌবাহিনী বঙ্গবন্ধু ফেডারেশন কাপ বাস্কেটবলে টানা তিন জয়ে গ্রুপসেরা হয়েছে বাংলাদেশ বিমান বাহিনী ও নৌবাহিনী। এছাড়া রানার্স-আপ হিসেবে শেষ চারে নাম লিখিয়েছে দ্য গ্রেগস ক্লাব ও যোশে ফাইটস ক্লাব।

আজ (সোমবার) ধানমন্ডি বাস্কেটবল জিমনেসিয়ামে বিমানবাহিনী ৮৮-৪৩ পয়েন্টে হারিয়েছে দ্য গ্রেগসকে। টানা তিন জয়ে ‘বি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে উঠেছে তারা। এছাড়া হারলেও এই গ্রুপে রানার্স-আপ হয়েছে দ্য গ্রেগস।

অন্য ম্যাচে নৌবাহিনী ১০২-৩৪ পয়েন্টে হারিয়েছে ধূমকেতু ক্লাবকে। এই জয়ে নৌবাহিনী তিন ম্যাচ জিতে গ্রুপসেরা হয়েছে। এছাড়া বাংলাদেশ পুলিশকে ৭৭-৫৯ পয়েন্টে হারিয়ে রানার্স-আপ হয়েছে যোশে ফাইটস।

আগামীকাল (মঙ্গলবার) প্রথম সেমিফাইনালে লড়বে নৌবাহিনী ও দ্য গ্রেগস। শেষ চারের পরের লড়াইয়ে মুখোমুখি হবে বিমানবাহিনী ও যোশে ফাইটস।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান