বঙ্গবন্ধু বাস্কেটবলে চ্যাম্পিয়ন নৌবাহিনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০২০, ১৪:৫২আপডেট : ১৫ অক্টোবর ২০২০, ১৫:১৪

চ্যাম্পিয়ন নৌবাহিনীর উল্লাস বঙ্গবন্ধু ফেডারেশন কাপ বাস্কেটবলে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নৌবাহিনী। আজ (বৃহস্পতিবার) ফাইনালে বিমানবাহিনীকে ৯০-৪৪ পয়েন্টে হারিয়েছে তারা। খেলার প্রথমার্ধে নৌবাহিনী এগিয়ে ছিল ৪৬-১৭ পয়েন্টে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই প্রতিযোগিতার শিরোপা নির্ধারণী ম্যাচে প্রাধান্য বিস্তার করে চ্যাম্পিয়ন হয়েছে নৌবাহিনী।

ধানমন্ডি বাস্কেটবল জিমনেশিয়ামের ফাইনালে নৌবাহিনীর পক্ষে সর্বোচ্চ স্কোরার সজিব ৩৯ ও মিঠুন ১৩ পয়েন্ট। অন্যদিকে বিমানবাহিনীর হয়ে তানভীর ও শিশির দুজনই ১৩ পয়েন্ট করে স্কোর করেন।

প্রধান অতিথি হিসেবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল চ্যাম্পিয়নদের হাতে ট্রফি তুলে দেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। এছাড়া উপস্থিত ছিলেন বাস্কেটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কমান্ডার এ কে সরকার।

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম