জাতীয় শরীর গঠন প্রতিযোগিতা সোমবার শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ডিসেম্বর ২০১৫, ১৯:১০আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৫, ১৯:২৪

জাতীয় শরীর গঠন প্রতিযোগিতা সোমবার শুরু কাল সোমবার  থেকে দেশের ব্যায়াম বীরদের নিয়ে শুরু হচ্ছে জাতীয় পুরুষ ২৭তম সিনিয়র ও ১২তম মাস্টার শরীর গঠন প্রতিযোগিতা। দু’দিন ব্যাপী এই প্রতিযোগিতায় সাতটি ওজন শ্রেণিতে প্রায় ২৫০  বডিবিল্ডার অংশ নেবেন।
রবিবার সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ শরীর গঠন ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল (অব.) সুবেদ আলী ভুঁইয়া এমপি।
প্রতিযোগিতায় পুরুষ সিনিয়র ডিসিপ্লিনে ৮০টি ক্লাব/সংস্থার ওজন শ্রেণিগুলো হলো- ৫৫, ৬০, ৬৫, ৭০, ৭৫, ৮০ ও ৮০ প্লাস। তবে মাস্টার ডিসিপ্লিনের খেলাগুলো ওপেন ওয়েট ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের বাজেট ধরা হয়েছে ৮,৩০,০০০ টাকা।  

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, ফেডারেশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পৃষ্ঠপোষক ওয়ালটনের নির্বাহী পরিচালক জাহিদ হাসান, বহুজাতিক কোম্পানী জিএনসির পরিচালক মনজুরুল আহসান, ইটনা গ্রুপের আবদুল্লাহ আল মামুন এবং শ্যাপ আপ গ্রুপের কর্মকর্তারা।

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের