বাংলাদেশ শরীরগঠন ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত জাতীয় ২৭তম সিনিয়র এবং ১২তম মাস্টার পুরুষ শরীরগঠন প্রতিযোগিতায় দলগত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ আনসার। প্রতিযোগিতায় রানার্স-আপ হয়েছে চট্টগ্রামের মানস জিম।
প্রতিযোগিতায় সারাদেশ থেকে ৮০টি ক্লাবের ২৫০ জন বডিবিল্ডার অংশ নেয়। এবার সিনিয়র বিভাগে ৫৫, ৬০, ৬৫, ৭০, ৭৫, ৮০ ও প্লাস ৮০ কেজি ওজন শ্রেণিতে মিস্টার বাংলাদেশ হয়েছেন যথাক্রমে বাংলাদেশ আনসারের মো. আরিফুর রহমান, চট্টগ্রাম মানস জিম-এর মো. সাইফুল ইসলাম তালুকদার, বাংলাদেশ আনসারের আনোয়ার হোসেন, ঢাকা ফার্স ক্লাব-এর মো. জুবায়ের, বাংলাদেশ আনসারের মোহাম্মদ নাজমুস সাকিব ভূঁইয়া, বাংলাদেশ আনসারের সুমন দাস ও ঢাকা টিম নিউট্রিটেক-এর হাসিব মোহাম্মদ হলি এবং মাস্টার বিভাগে এডোনাইজ ফিটনেস সেন্টার লি. এর মো. মাহছুদুর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব শ্রী অশোক কুমার বিশ্বাস (যুগ্ম-সচিব)। এবারের প্রতিযোগিতায় আর্থিক সহযোগিতায় ছিল ওয়ালটন, নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্টের শেপ-আপ, ইউনিক হোটেল এন্ড রিসোর্ট লি., ইটনা গ্রুপ, মাল্টি স্পোর্টস, জিএনসি লাইভ ওয়েল, আব্দুল মোমেন লি. ও মাল্টিট্রেড ইন্টারপ্রাইজ লি.।
/আরএম/এফআইআর/







