বিরামপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড়

হিলি প্রতিনিধি
২১ ডিসেম্বর ২০২০, ২২:১৭আপডেট : ২১ ডিসেম্বর ২০২০, ২২:২১

বিরামপুরে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাকে পুনরুদ্ধার করতে ও মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে দূরে রাখতে দিনাজপুরের বিরামপুরে অনুষ্ঠিত হলো ঘোড়দৌড় প্রতিযোগিতা। গ্রামীণ এই খেলাকে ঘিরে বিরামপুরে তৈরি হয়েছে উৎসবের আমেজ। এমন খেলা দেখতে পেরে খুশি দর্শকেরা।

বিরামপুর উপজেলার উত্তরভগতিপুর শাওয়ার ক্লাবের আয়োজনে উত্তরভগবতিপুর মাঠে এই ঘোড়দৌড় প্রতিযোগিতা আয়োজন করা হয়। গত পাঁচ বছর ধরে স্থানীয় ক্লাবের আয়োজনে এই খেলা হয়ে আসছে। দেশের বিভিন্ন স্থান থেকে খেলা দেখতে এসেছিলেন দর্শকেরা। প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁওসহ দেশের বিভিন্ন এলাকার প্রতিযোগিরা।

খেলায় তিন গ্রুপে মোট ১২টি ঘোড়া অংশগ্রহণ করে। বড়দের ‘ক’ গ্রুপে বিজয়ী দিনাজপুরের বাহাদুর, ‘খ’ ও ‘গ’ ছোটদের গ্রুপে গাইবান্ধার গোফফার ও ফারুক বিজয়ী হন। খেলা শেষে বিজয়ীদের হাতে টেলিভিশন, সেলিং ফ্যান ও মোবাইল পুরস্কার হিসেবে দেওয়া হয়।

ভগবতিপুর গ্রামের প্রবীণ লুৎফর রহমান বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ঘোড়দৌড় প্রতিযোগিতা গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী খেলা। আগে বিভিন্ন স্থানে বড় বড় মেলা লাগতো, সেখানে এখন কিন্তু ওই ধরনের মেলা আর হয় না। যে কারণে এসব খেলাগুলো এখন সচরাচর আর দেখা যায় না। হঠাৎ করে এই খেলা দেখতে পেয়ে বেশ আনন্দ লাগছে।’

দিনাজপুর থেকে আসা শিউলি রানী প্রথমবার দেখলেন ঘোড়দৌড়। তার অনভূতি, ‘আসলে আগে কখনও আমি ঘোড়া খেলা দেখিনি। এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে প্রথম দেখলাম। দারুণ ইনজয় করেছি।’ তার মতো নতুন প্রজন্মের অনেকেই প্রথমবার ঘোড়দৌড় দেখে অভিভূত।

ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজক শাওনেওয়াজ শুভ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ঘোড়দৌড় খেলা গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী খেলা। কিন্তু এই ঐতিহ্যবাহী খেলাটি আজ হারিয়ে যেতে বসেছে, সেই হারিয়ে যাওয়া খেলাকে পুনরুদ্ধার করতে ও গ্রামের যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ক্লাবের পক্ষ থেকে ক্ষুদ্রভাবে এই খেলাকে রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে সরকারি সাহায্য পেলে আরও ভালোভাবে প্রতিযোগিতা আয়োজন করতে পারবো।’

/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম