মাঝ পথে মাঠ ছাড়লো পুলিশ, চ্যাম্পিয়ন আনসার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জানুয়ারি ২০২১, ২২:৫১আপডেট : ১৪ জানুয়ারি ২০২১, ২২:৫১

জাতীয় পুরুষ হ্যান্ডবল প্রতিযোগিতার ৩০তম আসরের ফাইনাল ছিল বৃহস্পতিবার। সেখানে মুখোমুখি হয়েছিল পুলিশ ও আনসার দল। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে দু’দলই নিজেদের পারফরম্যান্স দেখিয়ে আসছিল। কিন্তু খেলার একপর্যায়ে পুলিশ দল মাঠ ছেড়ে চলে আসলে শেষ পর্যন্ত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকেই চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে।

শহীদ (ক্যাপ্টেন) মনসুর আলী স্টেডিয়ামে ২২-২২ গোলে সমতায় থাকার পরই খেলার মাঝে ঝামেলা তৈরি হয়। রেফারির একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে পুলিশ দল মাঠ ছেড়ে চলে যায়। পরে অবশ্য তারা আর ফেরেনি। বাইলজ অনুযায়ী রেফারি আনসারকে বিজয়ী ঘোষণা করেছে।

এর আগে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে চাপাইনবাবগঞ্জ ৩৫-৩৩ গোলে কুষ্টিয়া জেলাকে হারায়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান মোজাফফর হোসেন পল্টু। এসময় অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম