বঙ্গবন্ধু ঢাকা ম্যারাথনে ‘প্রথম’ ঢাবি শিক্ষার্থী জেবা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জানুয়ারি ২০২১, ১৫:৩৬আপডেট : ১৮ জানুয়ারি ২০২১, ১৫:৩৬

বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনে বাংলাদেশি মহিলা ক্যাটাগরিতে প্রথম হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এমআইএস বিভাগের এমবিএ শিক্ষার্থী হামিদা আক্তার জেবা। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১০ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন। এতে ঢাকা বিশ্ববিদ্যালয় এমআইএস বিভাগের এমবিএ শিক্ষার্থী হামিদা আক্তার জেবা বাংলাদেশি মহিলা ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করেছেন।

প্রথম স্থান অধিদকার করা জেবা সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে দেখা করেছেন।

এ সময় অন্যান্যের মধ্যে ঢাবি অ্যাথলেটিকস্ কমিটির সভাপতি ও ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া এবং ঢাবি শারীরিক শিক্ষা কেন্দ্রের পরিচালক মো. শাহজাহান আলী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে ও এশিয়ান অ্যাথলেটিক ফেডারেশনের আয়োজনে ওই প্রতিযোগিতায় ১৭টি দেশ অংশ নেয়। আর্মি স্টেডিয়াম থেকে শুরু হয়ে হাতিরঝিল পর্যন্ত ৪২.১৯৫ কিলোমিটার ম্যারাথনে হামিদা আক্তার জেবা বাংলাদেশি মহিলা ক্যাটাগরিতে প্রথম হয়ে গোল্ড মেডেলসহ প্রাইজ মানি হিসেবে জেতেন ৫ লক্ষ টাকা।

/এসএমএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী