বাংলাদেশ গেমস: দলীয় সেরা আনসার, ব্যক্তিগত অর্জনে সোনিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ এপ্রিল ২০২১, ২১:০৯আপডেট : ১০ এপ্রিল ২০২১, ২১:০৯

১০ দিনের গেমসে আগেরবারের মতো এবারও শ্রেষ্ঠত্ব বাংলাদেশ আনসার ও ভিডিপির। তাদের ঝুলিতে জমা পড়েছে মোট ২৬৯ পদক। এর মধ্যে ১৩২ সোনা, ৮০ রুপা ও ৫৭ ব্রোঞ্জ পদক (সবশেষ ২০১৩ সালের গেমসে বাংলাদেশ আনসার সেরা হয়েছিল ১১১ সোনা, ৭৫ রুপা ও ৬৪ ব্রোঞ্জ পদক নিয়ে)।

এরপরই আছে বাংলাদেশ সেনাবাহিনী। তাদের অর্জন ২৯৭ পদক। ১১৫ সোনা, ৯৯ রুপা ও ৮৩ ব্রোঞ্জ। বাংলাদেশ নৌবাহিনী ১২৫ পদক নিয়ে হয়েছে তৃতীয়। যার মধ্যে রয়েছে ৬৩ সোনা, ৩৯ রুপা ও ২৫ ব্রোঞ্জ পদক।

আনসারের ক্রীড়া পরিচালক রায়হান উদ্দিন ফকির বলেছেন, ‘আমরা ক্রীড়াবিদদের জন্য সব রকমের সুবিধা দেওয়ার চেষ্টা করি। সবাই অনুশীলনের মধ্যে থাকে। সবার প্রচেষ্টায় আমাদের সফলতা এসেছে। আমরা এতে অনেক খুশি।’

বাংলাদেশ আনসার সেরা হলেও ব্যক্তিগতভাবে সোনার পদক বেশি পেয়েছেন নৌবাহিনীর সোনিয়া আক্তার। ৮টি সোনা জিতেছেন এই সাঁতার-কন্যা। ইভেন্টগুলো হলো- ৮০০ মিটার ফ্রিস্টাইল, ৫০ মিটার ফ্রিস্টাইল, ৪ গুনিতক ফ্রিস্টাইল রিলে, ২০০ মিটার বাটারফ্লাই, ৪০০ মিটার ফ্রিস্টাইল, ৪ গুনিতক ১০০ মিটার ফ্রিস্টাইল রিলে, ৪০০ মিটার ব্যক্তিগত মিডলে ও ৪ গুনিতক ১০০ মিটার মিডলেতে।

এমন সাফল্যের পর স্বভাবতই উচ্ছ্বসিত সোনিয়া, ‘এ বছর কঠোর পরিশ্রম করেছি। ভাবিনি এত ভালো ফল হবে। আসলে নিজের সর্বোচ্চ চেষ্টাই করেছি। পুলে তার প্রতিফলন ঘটায় আমি অনেক খুশি।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি