করোনাভাইরাসের এই সময়ে অনলাইন শুটিং বেশ জনপ্রিয় হচ্ছে। এই তো শনিবার সিঙ্গাপুরে অনলাইন আন্তর্জাতিক শুটিং প্রতিযোগিতায় অংশ নিয়েছে বাংলাদেশ। তবে সেখানে বাংলাদেশের কেউই সাফল্য পায়নি। ১০ মিটার এয়ার পিস্তলে এসএ গেমসে সোনাজয়ী শাকিল আহমেদ হয়েছেন অষ্টম!
শাকিল এই ইভেন্টে ৫৭০ স্কোর করে অষ্টম হয়েছেন। শাকিল ছাড়াও পদকের তালিকায় নাম উঠাতে পারেননি রিসাতুল ও দিশারা। ১০ মিটার এয়ার রাইফেলে রিসালাতুল ৬১৯.২ স্কোর করে অষ্টম হয়েছেন। আর মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে সপ্তম হয়েছেন আতকিয়া হাসান, স্কোর ছিল ৬২২.৫।
সিঙ্গাপুরের এই প্রতিযোগিতায় এয়ার পিস্তল পুরুষ বিভাগে ছয়টি দেশের ২৬ জন অংশ নিয়েছেন। এয়ার রাইফেলের পুরুষ বিভাগে ছয়টি দেশ থাকলেও প্রতিযোগী ছিলেন ২১ জন। আর এয়ার রাইফেলের মহিলা বিভাগে ছিলেন ৩১ জন শুটার।








