লন্ডন থেকে টোকিও অলিম্পিকে বাংলাদেশের সাঁতারু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ এপ্রিল ২০২১, ২০:৪৯আপডেট : ২৮ এপ্রিল ২০২১, ২০:৪৯

বাবা-মার সঙ্গে লন্ডনে বসবাস জুনায়না আহমেদের। সেখানেই বেড়ে ওঠা, সাঁতারে হাতেখড়ি। মাতৃভূমির টানে চার বছর আগে জাতীয় প্রতিযোগিতায় নাম লিখিয়েছেন। এরপর থেকে জুনায়নাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। আর এবার লন্ডন থেকে টোকিও অলিম্পিকে জায়গা হয়েছে এই প্রবাসী সাঁতারুর।

আগামী জুলাইয়ে হতে যাচ্ছে টোকিও আলিম্পিক। সেখানে বাংলাদেশ থেকে শুধু রোমান সানা সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছেন। এছাড়া অন্য ডিসিপ্লিন থেকে শুধু ওয়াইল্ড কার্ড নিয়ে ক্রীড়াবিদরা যাবেন। জুনায়না তাদের মধ্যে একজন। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ সাঁতার ফেডারেশন।

২০১৯ সালে বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিলেন বাংলাদেশের তিন সাঁতারু। এর মধ্যে জুনায়না ওয়াইল্ড কার্ড পেয়েছেন। আর ছেলেদের মধ্যে আরিফুল ইসলাম ও জুয়েল আহমেদের মধ্যে একজন যাবেন। ছেলে ও মেয়ে- দুই বিভাগে ৫০ মিটার ফ্রিস্টাইলে অংশ নেবে বাংলাদেশ।

এ প্রসঙ্গে সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক মোল্লা সাইফ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘বিশ্ব সাঁতার সংস্থা থেকে অলিম্পিকের মাধ্যমে আমাদের সাঁতারুদের নাম পাঠানো হয়েছে। সেখানে জুনায়না আছেন। এছাড়া ছেলেদের মধ্যে আরিফুলের সুযোগ বেশি। এই দুজনই এবার টোকিও অলিম্পিকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। এটা নিশ্চিত।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী