টিকা ছাড়া টোকিও অলিম্পিকে যেতে পারবেন না বাংলাদেশিরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মে ২০২১, ২১:৪৯আপডেট : ২৭ মে ২০২১, ২২:৩০

আগামী ২৩ জুলাই জাপানের টোকিওতে শুরু হওয়ার কথা রয়েছে অলিম্পিক গেমস। কিন্তু দেশটিতে করোনার প্রকোপ থাকায় গেমস বাতিলের কথা বলছেন খোদ জাপানিরাই। এরপরেও কর্তৃপক্ষ গেমস আয়োজনের ব্যাপারে অনড়। তবে অংশগ্রহণকারী অ্যাথলেট ও কর্মকর্তাদের বেশ কিছু কঠোর শর্ত দেওয়া হয়েছে আয়োজকদের পক্ষ থেকে। এরমধ্যে জাপানে প্রবেশের ক্ষেত্রে করোনার টিকা নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। টিকা ছাড়া জাপানে প্রবেশ করা যাবে না কোনোভাবেই!

জাপান সরকারের এই নির্দেশনাকে সাধুবাদ জানিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। পাশাপাশি তারা এই নিশ্চয়তাও দিয়েছে যে, বাংলাদেশ থেকে অলিম্পিকে অংশ নিতে যাওয়া প্রত্যেক ক্রীড়াবিদ ও কর্মকর্তা দুই ডোজ টিকা নিয়েই সেখানে যাবেন। লিখিত আকারে তা বৃহস্পতিবার জাপানের কর্তৃপক্ষকে জানাতেও হয়েছে।

বৃহস্পতিবার বিওএ সহ-সভাপতি ও বাংলাদেশ কন্টিনজেন্টের শেফ দ্য মিশন শেখ বশির আহমেদ মামুন বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমরা জাপানের আয়োজকদের লিখিত প্রতিশ্রুতি দিয়েছি যে বাংলাদেশ থেকে অলিম্পিকে অংশ নেওয়ার আগেই অ্যাথলেট ও কর্মকর্তারা করোনার টিকার দুই ডোজ নেবেন। করোনা মোকাবিলায় জাপান সরকারের সব নিয়ম-কানুন মেনে চলবে। তাছাড়া আমাদের জাপানে ঢুকতে দেওয়া হবে না। গেমসে অংশ নিতে পারবো না।’

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম