দাবা ইভেন্ট দিয়ে আগামী রবিবার থেকে শুরু হচ্ছে ওয়ালটন-ডিআরইউ ইনডোর গেমস। আগামী রবিবার ডিআরইউএর নসরুল হামিদ মিলনায়তনে সকাল ১০টায় এর উদ্বোধন করবেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের সিনিয়র নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন)।
গেমস উপলক্ষে মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে ওয়ালটন-ডিআরইউ ইনডোর গেমস উপলক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে ডিআরইউর সভাপতি মুরসালিন নোমানীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মসিউর রহমান খান।
বিশেষ অতিথির বক্তব্যে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের সিনিয়র নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেছেন, ‘ঢাকা রিপোর্টার্স ইউনিটির সঙ্গে ওয়ালটন পরিবারের সম্পর্ক আত্মিক। ডিআরইউ’র স্পোর্টস আয়োজনে ওয়ালটন সব সময়ই পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।’
ডিআরইউ’র ক্রীড়া সম্পাদক মাকসুদা লিসার সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক আরাফাত দাড়িয়া, সাংগঠনিক সম্পাদক মাইনুল হাসান সোহেল, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক হালিম মোহাম্মদ, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ নঈমুদ্দীন, কার্যনির্বাহী সদস্য রহমান আজিজ, মো. মাহবুবুর রহমান ও নার্গিস জুঁই, ক্রীড়া উপ-কমিটির সদস্য সচিব এম. এ. বাকী, সাবেক ক্রীড়া সম্পাদক মোরসালিন আহমেদসহ ক্রীড়া উপ-কমিটির সদস্যবৃন্দ।
ওয়ালটন-ডিআরইউ ইনডোর গেমসের ইভেন্টগুলো হলো:
পুরুষ সদস্যদের ইভেন্ট (১৪টি) : অ্যাথলেটিকস (২০০মি. ও ৪০০ মি. স্প্রিন্ট), দাবা, টেবিল টেনিস (একক ও দ্বৈত), ব্যাডমিন্টন (একক), ক্যারম (একক ও দ্বৈত), অকশন ব্রীজ, কল ব্রীজ, আর্চারি, গোলক নিক্ষেপ, শুটিং ও সাঁতার।
নারী সদস্যদের ইভেন্ট (৮টি): অ্যাথলেটিকস (১০০ মি. স্প্রিন্ট), টেবিল টেনিস (একক), ক্যারম (একক ও দ্বৈত), ব্যাডমিন্টন (একক), সাঁতার, শুটিং ও লুডু।
সদস্য সন্তানদের বয়স ভিত্তিক ইভেন্ট (২টি) : ১০০ মি. ও ২০০ মি. স্প্রিন্ট।
সদস্যদের স্ত্রীদের ইভেন্ট (১টি): মার্বেল দৌড়।









