৭৫ বছরের রানী হামিদকে হারালেন ১০ বছরের নীলাভা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ সেপ্টেম্বর ২০২১, ২৩:৩৮আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২১, ২৩:৩৮

নারীদের প্রথমবারের মতো দাবা লিগ চলছে। শনিবার (১১ সেপ্টেম্বর) বড় অঘটনের জন্ম দিয়েছেন ১০ বছর বয়সী দাবাড়ু নীলাভা চৌধুরী। জাতীয় ক্রীড়া পরিষদে ফেডারেশনের ভবনে অনুষ্ঠেয় লিগে হারিয়ে দিয়েছেন ৭৫ বছর বয়সী আন্তর্জাতিক মহিলা মাস্টার অভিজ্ঞ রানী হামিদকে।

এবারের লিগে বাংলাদেশ পুলিশের হয়ে খেলছেন রানী হামিদ। চার রাউন্ডে ৩ ম্যাচে জিতেছেন দেশের প্রবীণ এই দাবাড়ু। এর মধ্যে দুটিতে জয় পেয়েছেন। অন্যটিতে ড্র। আর আজই  অভিষেক ম্যাচ খেলতে নেমেই তাকে প্রথম হারের স্বাদ দিয়েছেন রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদের হয়ে খেলা সর্বকনিষ্ঠ দাবাড়ু নীলাভা।

খিলগাঁও ন্যাশনাল আইডিয়াল স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী নীলাভা চিন্তাও করতে পারেনি ম্যাচটি জিততে পারবেন। এখনও তার ঘোর কাটছে না। আর শেষ মুহূর্তে ম্যাচ হেরে রানী হামিদ হতাশ। তিনি বলেন ‘একটা বড় ভুল করে ফেলেছি। বাচ্চা মেয়ের কাছে হেরে গেলাম। আসলে পুরো ম্যাচে আমি জেতার মতো অবস্থায় ছিলাম। কিন্তু শেষ দিকে একটা ভুল চালে সব গড়বড় হয়ে যায়। ওকে হালকাভাবে নেওয়াটা ঠিক হয়নি। ওর মধ্যে অনেক সম্ভাবনা আছে।’/

/টিএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান