করোনা পজিটিভ হওয়ায় দেশে ফিরতে পারেননি এক সাঁতারু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ডিসেম্বর ২০২১, ১৮:৫১আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১৯:১০

সংযুক্ত আরব আমিরাতে ফিনা বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপের পঞ্চম আসর হয়ে গেলো। বাংলাদেশ থেকে চার সাঁতারু এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। কিন্তু সেখানে গিয়ে দুঃসংবাদ শুনতে হয়েছে। সোনিয়া খাতুন করোনা পজিটিভ হয়েছেন। বর্তমানে এই সাঁতারু মধ্যপ্রাচ্যের দেশটিতে কোয়ারেন্টিনে আছেন।

বিশ্ব সাঁতারে অংশগ্রহণ শেষে বাংলাদেশের তিন সাঁতারু জুয়েল আহমেদ, আসিফ রেজা ও সোনিয়া আক্তার এরই মধ্যে ঢাকায় ফিরেছেন। করোনা পজিটিভ থাকায় সোনিয়া খাতুন দলের সঙ্গে ফিরতে পারেননি। বর্তমানে আবুধাবিতে কোয়ারেন্টিনে আছেন তিনি। শুধু বাংলাদেশের এই সাঁতারু নন, সেখানে সিঙ্গাপুরসহ অন্য দেশের আরও কয়েকজন সাঁতারু করোনায় আক্রান্ত হয়ে কোয়ারেন্টিন করছেন।

বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক এমবি সাইফ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘বাংলাদেশের সোনিয়া খাতুন করোনা পজিটিভ হয়ে আবুধাবিতে কোয়ারেন্টিনে আছেন। বাকিরা চলে এসেছেন। তবে করোনা পজিটিভ হলেও সোনিয়া ভালো আছেন।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি