ছেলেকে নিয়ে সুসংবাদ পেলেন গ্র্যান্ডমাস্টার জিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০২২, ২৩:৫৩আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ২৩:৫৩

অনেক দিন ধরেই দাবায় রাজত্ব করছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। তার পদাঙ্ক অনুসরণ করছেন ছেলে তাহসিন তাজওয়ার জিয়াও। ফিদে মাস্টার খেতাব অর্জন করেছেন জিয়াউর রহমানের ছেলে।

গত মাসে অনুষ্ঠিত ৪৬তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের নবম রাউন্ড পর্যন্ত তাহসিন ২৩২৩ অন্তবর্তী রেটিং অর্জন করেছেন। পরে নিয়মানুযায়ী বাংলাদেশ দাবা ফেডারেশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বিশ্ব দাবা সংস্থা তাকে এ খেতাব দিয়েছে। ইতোপূর্বে ২০২০ সালে তিনি ক্যান্ডিডেট মাস্টার খেতাব লাভ করেছিলেন।

ফিদে মাস্টার হয়ে তাহসিনও বেশ উচ্ছ্বসিত। সেন্ট জোসেফ স্কুলে অষ্টম শ্রেণিতে পড়ুয়া দাবাড়ু বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমার অনেক ভালো লাগছে। গত চ্যাম্পিয়নশিপেই রেটিং ভালো করেছিলাম। এবার ফিদে স্বীকৃতি দিল। সামনে আন্তর্জাতিক মাস্টার হওয়ার জন্য চেষ্টা করতে হবে। এরপর গ্র্যান্ডমাস্টার হতে চাই।’

ছেলের অর্জনে বাবা জিয়াউর রহমানও ভীষণ খুশি। আগেই বলেছেন, আস্তে আস্তে ছেলের উন্নতি চাইছেন। বাবার সেই স্বপ্নই বুঝি পূরণ করছেন তাহসিন।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম