লন্ডন প্রবাসী অ্যাথলেটের কাঁধেই বড় দায়িত্ব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০২২, ২২:২০আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২২, ২২:২০

বাংলাদেশের দ্রুততম মানব লন্ডন প্রবাসী ইমরানুর রহমান। তাকে ঘিরে স্বপ্ন দেখছে অ্যাথলেটিকস ফেডারেশন। তাই এ বছর চারটি গেমসে তাকে নিয়েই অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ দল।

এশিয়ান গেমস চীনে, কমনওয়েলথ গেমস লন্ডনে, সলিডারিটি গেমস তুরস্কে ও ইনডোর চ্যাম্পিয়নশিপ হবে সার্বিয়াতে। চারটি প্রতিযোগিতায় লন্ডন প্রবাসী ইমরানুরের নাম রয়েছে। এছাড়া প্রাথমিক তালিকায় রয়েছে আরও ১০ অ্যাথলেটের নাম।

আজ (মঙ্গলবার) অ্যাথলেটিকস ফেডারেশন ১১ জনের দল ঘোষণা করেছে। এই দলে আছেন ছয়জন পুরুষ ও পাঁচ নারী অ্যাথলেট। এই দল থেকেই মূলত গেমসগুলোতে অ্যাথলেট যাবে। তবে এর মধ্যে সব প্রতিযোগিতায় ইমরানুরের অংশগ্রহণ প্রায় নিশ্চিত।

অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমরা ১১ জন অ্যাথলেটকে বাছাই করেছি। এর মধ্যে থেকে সবাই ঘুরেফিরে গেমসগুলোতে যাবে। তবে পারফরম্যান্সের ভিত্তিতে ইমরানুর অনেক এগিয়ে আছে। ওর রেকর্ড অনেক ভালো। সবকিছু ঠিক থাকলে ও সব গেমসেই যাবে, যদি ওর পারফরম্যান্স ঠিক থাকে। পাশাপাশি ইনজুরি বা অন্য কোনও সমস্যা না থাকে। এছাড়া বাকিরাও অংশ নেবে।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি