মাঠে ঘাম ঝরিয়ে তাদের ঈদ আনন্দ!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মে ২০২২, ১২:২৯আপডেট : ০৩ মে ২০২২, ১২:৩২

আগামী ৬ থেকে ১৫ মে থাইল্যান্ডে হবে এশিয়ান গেমস হকির বাছাই পর্ব। ঈদের আমেজ কাটতে না কাটতেই কাল বুধবার বিকালে ঢাকা ছাড়তে যাচ্ছে বাংলাদেশ দল। হাতে সময় কম থাকায় জিমি-শিতুলদের পরিবার-পরিজন নিয়ে ঈদ-আনন্দ ভাগাভাগি করার সুযোগ নেই। তাছাড়া অন্যরা যখন ঈদ ব্যস্ততায় দিন শুরুর অপেক্ষায়। সেখানে আজ ভোরে মওলানা ভাসানী স্টেডিয়ামে প্রায় ঘণ্টা দুয়েক অনুশীলনে ঘাম ঝরিয়েছে হকি দল। তারপরই দল বেঁধে বায়তুল মোকাররম মসজিদে নামাজ আদায় করেছে।

আপাতত পুরো দল আছে হকির ডরমিটরিতে। নিবিড় অনুশীলন ও কোভিড সতর্কতায় এখন বাসায় যাওয়ার সুযোগ নেই। তাই ঈদের দিন পরিবারের সঙ্গে সময় কাটাতে না পেরে সবার মন খারাপ হওয়া অস্বাভাবিক নয়। তবে দেশের স্বার্থে সবকিছু মেনে নিচ্ছেন তারা। ব্যাংকক-গামী দলটির অধিনায়ক রেজাউল করিম যেমন বাংলা ট্রিবিউনকে অনুভূতি জানাতে গিয়ে বলেছেন, ‘ঈদের দিন পরিবারের সঙ্গে সময় কাটাতে পারলে ভালো হতো। কিন্তু কী করার আছে। জাতীয় দলের জন্য অন্য সব বিসর্জন দিতে হচ্ছে। নিবিড় অনুশীলনের জন্যই কারও বাড়ি যাওয়া হচ্ছে না। এছাড়া কোভিডের বিষয়টি তো আছেই। আসলে আমাদের এমন সময় আগেও গেছে। অনেকে অভ্যস্ত হয়ে গেছি।’

সবাই মিলে ঈদের দিনটি ক্যাম্পেই অতিবাহিত করছেন। সকালে অনুশীলনের পর নামাজ পড়ে সেমাই খেয়েছেন। দুপুরে ভালো ভোজনেরও ব্যবস্থা আছে। তার পরেও সব কিছু ছাপিয়ে সবার মনোযোগ রাখতে হচ্ছে ব্যাংককে। বাছাই পর্বে যে চ্যাম্পিয়ন হতে হবে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভুয়া চাকরির প্রস্তাবে ৯৪ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক চক্রের ২ জন গ্রেফতার
ভুয়া চাকরির প্রস্তাবে ৯৪ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক চক্রের ২ জন গ্রেফতার
গ্যাস নিয়ে বড় সুখবর
গ্যাস নিয়ে বড় সুখবর
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৬৪ 
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৬৪ 
বাঁশ দিবসে বাঁশের কদর বাড়ুক, বাঁশ দেওয়া কমুক!
বাঁশ দিবসে বাঁশের কদর বাড়ুক, বাঁশ দেওয়া কমুক!
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ
তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি
তারেক রহমানকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি
মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
মাঝ আকাশে বিমানে যাত্রীদের মারামারি, ভিডিও ভাইরাল
অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনার ছবি ভেসে উঠায় দুই শিক্ষককে শোকজ
অনুষ্ঠানের স্ক্রিনে শেখ হাসিনার ছবি ভেসে উঠায় দুই শিক্ষককে শোকজ
আবারও ৩ টাকা বাড়লো সিগারেটের দাম
আবারও ৩ টাকা বাড়লো সিগারেটের দাম