ইরাকে তীর-ধনুকের পরীক্ষায় রোমান-দিয়ারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মে ২০২২, ১৮:১৭আপডেট : ০৬ মে ২০২২, ১৮:২১

এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের সাফল্য কম নয়। রোমান সানা-দিয়া সিদ্দিকীরা পদক জিতেছেন বেশ কয়েকবার। তাই এশিয়ার অন্যতম বড় এই টুর্নামেন্টে লাল-সবুজদের প্রত্যাশা সবসময় আকাশচুম্বী। এবারও সাফল্যের আশাতেই ইরাকের সোলেমানিয়াতে এশিয়া কাপ আর্চারি ওয়ার্ল্ড র‌্যাঙ্কিং স্টেজ ওয়ানে অংশ নিচ্ছে বাংলাদেশ।

কাল শনিবার কোয়ালিফিকেশন রাউন্ড দিয়ে শুরু হচ্ছে তীর-ধনুকের আসল লড়াই। বাংলাদেশ দল পূর্ণ শক্তি নিয়েই সেখানে অংশ নিচ্ছে। রিকার্ভ একক থেকে শুরু করে সবকটি ইভেন্টে অংশ নেওয়ার লক্ষ্য রোমান-দিয়া-নাসরিনদের।

দলটির জার্মান কোচ মার্টিন ফ্রেডরিকেরও প্রত্যাশা কম নয়। সোলেমানিয়াতে এমনিতে আবহাওয়া অনুকূল। মৃদু বাতাস থাকলেও তাতে মানিয়ে নিচ্ছেন তীরন্দাজরা।

সেখান থেকেই বাংলা ট্রিবিউনকে নিজের প্রত্যাশার কথা শুনিয়েছেন ফ্রেডরিক, ‘আমরা ভালো ফল করার জন্য এখানে এসেছি। এরই মধ্যে সবাই আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। আমি মনে করি এই টুর্নামেন্টে আমাদের ভালো করা সম্ভব।’

তবে তুরস্কে বিশ্বকাপ স্টেজ এক- এ বাংলাদেশ মোটেও ভালো করতে পারেনি। ব্যর্থ হয়ে দেশে ফিরেছিল। এবার ইরাকের টুর্নামেন্টে অবশ্য কোনও ভুল করতে চায় না তারা।

দিয়া সিদ্দিকী যেমন যাওয়ার আগে বলেছিলেন, ‘এশিয়া কাপ আর্চারিতে আমাদের আগে সাফল্য আছে। পদক জিতেছিলাম। এবারও সেই ধারাবাহিকতা ধরে রাখতে চাইছ। আশা করছি, আমরা পদক জিততে পারবো।’

রিকার্ভ ও কম্পাউন্ড মিলিয়ে ১০টি ইভেন্টে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ। এবার অতীতের চেয়ে পারফরম্যান্সের গ্রাফ উন্নতি করে ভালো কিছু করার প্রত্যয় সবার।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম