ইংল্যান্ডে যাওয়ার আগে ‘ঘরে’ ফেরার আনন্দ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুলাই ২০২২, ২১:৩৩আপডেট : ১৯ জুলাই ২০২২, ২১:৩৩

গত ডিসেম্বরে নিজেদের একমাত্র ভেন্যু শহীদ তাজউদ্দিন ইনডোর স্টেডিয়ামে সবশেষ অনুশীলন করেছিল টেবিল টেনিস দল। এরপর সংস্কারের কারণে জাতীয় ক্রীড়া পরিষদের টাওয়ারে আপৎকালীন জায়গা হয়েছে। তবে সুখবর হলো আবারও নিজেদের ভেন্যু ফিরে পেয়েছে টেবিল টেনিস দল।

আজই (মঙ্গলবার) সকাল থেকে নতুন করে ঠিকঠাক করা ইনডোরে অনুশীলন শুরু করেছে দল। আগামী ২৫ জুলাই ইংল্যান্ডে কমনওয়েলথ গেমস খেলতে যাবে টেবিল টেনিস দল। এক সপ্তাহ আগে নিজেদের ভেন্যুতে অনুশীলন করতে পেরে খুশি সবাই।

দলের কোচ ও ফেডারেশনের সদস্য মোহাম্মদ আলী বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ইনডোরের বাইরে অল্প জায়গার মধ্যে বেশ কষ্ট করে অনুশীলন করতে হয়েছে। খেলোয়াড়দের জন্য আসলে টেবিল টেনিসে বেশি জায়গার প্রয়োজন। এখন কিছুদিন স্বাচ্ছন্দ্যে অনুশীলন করা যাবে। তবে ইংল্যান্ডে যাওয়ার আগে একমাস যদি এই  ইনডোরে অনুশীলন করা যেত, তাহলে আরও ভালো ফলের সম্ভাবনা থাকতো।’

শুধু টেবিল টেনিস নয়, একই সঙ্গে ব্যাডমিন্টনও নিজেদের জায়গা ফিরে পেয়েছে। সেখানেও খেলার প্রস্তুতি চলছে।

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের