তানজানিয়াকে হারিয়ে বাংলাদেশের দারুণ শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০২২, ০০:২৪আপডেট : ৩০ জুলাই ২০২২, ০০:২৪

ভারতের চেন্নাইয়ের মহাবালিপুরামে শুরু হয়েছে ৪৪তম ফিদে দাবা অলিম্পিয়াড। শুক্রবার (২৯ জুলাই) প্রথম রাউন্ডের খেলায় বাংলাদেশ উভয়গ্রুপেই জয় পেয়েছে। ওপেন বিভাগে বাংলাদেশ ৪-০ গেম পয়েন্টে তানজানিয়াকে এবং মহিলা বিভাগে বাংলাদেশের মহিলা দল ৪-০ গেম পয়েন্টে তানজানিয়াকে হারায়।

ওপেন বিভাগে গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন, ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া, গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ ও ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ যথাক্রমে তানজানিয়ার ফিদে মাস্টার মলাওয়া হেমেদ, এনজাও আলবার্ট, চার্লেস ক্লিওপাস ও বীর গান্ধীকে হারান। 

 অন্যদিকে বাংলাদেশের মহিলা দলের আন্তর্জাতিক মাস্টার শারমীন সুলতানা শিরিন, মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম, মহিলা ক্যান্ডিডেট মাস্টার জান্নাতুল ফেরদৌস ও উম্মে তাসলিমা প্রতিভা তালুকদার যথাক্রমে তানিজানিয়ার মহিলা দলের শাহ মাহি, জোসেফ ফাম্মিই ভিডা, হুসেন মরিয়ম সাইদ ও শাহ আনাহি রিশিতকে হারান। 

শনিবার (৩০ জুলাই) দ্বিতীয় রাউন্ডের খেলায় ওপেন বিভাগে বাংলাদেশ হাঙ্গেরীর বিরুদ্ধে এবং মহিলা বিভাগে বাংলাদেশের মহিলা দল ইতালির বিরুদ্ধে খেলবে।

ওপেন বিভাগে ১৮২টি দেশের ১৮৪টি দল অংশ নিচ্ছে। মহিলা বিভাগে ১৫৪টি দেশের ১৫৬টি দল খেলছে।

/টিএ/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান