১২তম এসএ গেমসে বাংলাদেশকে প্রথম স্বর্ণ পদক এনে দিলেন মহিলা ভারোত্তোলক মাবিয়া আকতার সীমান্ত।
আজ রবিবার গেমসের তৃতীয় দিনে গৌহাটির ভোগেশ্বরী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত মেয়েদের ৬৩ কেজি ওজন শ্রেণিতে স্ন্যাচে ৬৭ ও ক্লিন অ্যান্ড জার্কে ৮২সহ মোট ১৪৪ কেজি তুলে প্রথম স্থান অধিকার করেন মাবিয়া। তার এ সাফল্যে এবারের আসরে স্বর্ণ পদকের তালিকায় নাম লেখালো বাংলাদেশ।
/আরএম/এফআইআর/







