ভারতের গ্র্যান্ডমাস্টারকে হারালেন বাংলাদেশের জিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ আগস্ট ২০২২, ১৪:২৫আপডেট : ২৩ আগস্ট ২০২২, ১৪:২৫

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি শহরে হচ্ছে ২৮তম আন্তর্জাতিক দাবা ফেস্টিভাল। সেখানে মাস্টার ইভেন্টে ষষ্ঠ রাউন্ডের খেলায় ভারতের গ্র্যান্ডমাস্টার অভিজিৎ গুপ্তাকে হারিয়েছেন বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান।  

ষষ্ঠ রাউন্ড শেষে জিয়াউর রহমান ৬ খেলায় ৪ পয়েন্ট পেয়েছেন। এছাড়া আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান সাড়ে তিন পয়েন্ট, ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া আড়াই পয়েন্ট ও ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ এক পয়েন্ট অর্জন করেছেন।

অভিজিৎ গুপ্তার সঙ্গে জিয়া সাদা ঘুঁটি নিয়ে কিংস ইন্ডিয়ান এ্যাটাক পদ্ধতিতে খেলে ৩২ চালের মাথায় জয়ী হন।

আন্তর্জাতিক মাস্টার ফাহাদ ভারতের গ্র্যান্ডমাস্টার গেগারি সার্দুলের সঙ্গে ড্র করেছেন। ফাহাদ সাদা ঘুঁটি নিয়ে রেটি ওপেনিং পদ্ধতিতে খেলে ৩৬ চালে ড্র করেন।

ভারতের ফিদে মাস্টার অরগ্য গার্গের সঙ্গে ড্র করেন ফিদে মাস্টার তাহসিনও। তবে ফিদে মাস্টার পরাগ ভারতের ফিদে মাস্টার মহিতোষ দের কাছে হেরে গেছেন।

এই রাউন্ডে ভারতের এরিগাইসি অর্জুন ও যুক্তরাষ্ট্রের রবসন রে ৫ পয়েন্ট নিয়ে যৌথভাবে শীর্ষে রয়েছেন।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম