এশিয়ান মেনস অনূর্ধ্ব-২০ ভলিবল চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের দ্বিতীয় ও শেষ ম্যাচে এগিয়ে থেকেও অস্ট্রেলিয়ার কাছে হেরেছে বাংলাদেশ। আজ (বুধবার) বাহরাইনে লাল-সবুজ দল ৩-২ সেটে হেরে যায়।
প্রথম সেট ৩১-২৯ পয়েন্টে জিতেছে বাংলাদেশ। তবে দ্বিতীয় সেটে অস্ট্রেলিয়া ২৫-১৮ পয়েন্টে জিতে সমতায় ফেরে। তৃতীয় সেটে বাংলাদেশ ২৫-২২ পয়েন্টে আবারও এগিয়ে যায়।
তবে শেষ দুটি সেট অস্ট্রেলিয়া জিতে ম্যাচ নিজেদের করে নেয়। বাহরাইন ২৫-১৭ ও ১৫-১১ পয়েন্টে জিতে বাংলাদেশকে সুযোগ দেয়নি।
এর আগে বাংলাদেশ প্রথম ম্যাচে ইরাককে হারিয়েছিল।








