‘সবাই অন্য চোখে দেখা শুরু করেছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ আগস্ট ২০২২, ২০:৪১আপডেট : ২৯ আগস্ট ২০২২, ২০:৪১

এশিয়ান মেন্স অনূর্ধ্ব-২০ ভলিবল চ্যাম্পিয়নশিপে দারুণ পারফরম্যান্স বাংলাদেশের। শক্তিধর ইরাক-চীনকে হারিয়ে প্রথমবারের মতো পঞ্চম হয়েছ আলিপোর আরজির দল। বাহরাইনে এমন পারফরম্যান্সের পর লাল-সবুজ দলকে সমীহর চোখেই দেখছে সবাই।

এবার সবমিলিয়ে ৫টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। ইরাককে হারালেও হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ চ্যাম্পিয়ন হয়। প্রি-কোয়ার্টার ফাইনালে কাতারকে হারায় তানভীর-মিশুকরা। তবে কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়ার কাছে হেরে যায়। স্থান নির্ধারণী রুদ্ধশ্বাস ম্যাচে চীনকে হারিয়ে চমক দেখায় বাংলাদেশ।

বয়সভিত্তিক আসরে বাংলাদেশের সেরা ফল এটি। অধিনায়ক তানভীর হোসেন তন্ময় বাহরাইনের রিফা থেকে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমরা চিন্তাও করতে পারিনি এমন ফল করবো। টুর্নামেন্টে সবগুলো দলই আমাদের চেয়ে শক্তিশালী ছিল। লক্ষ্য ছিল ভালো করবো। তবে ১৭টি দেশের মধ্যে ৫ম হতে পারবো তা ভাবনায় আসেনি।’

তানভীর বলেছেন, ‘চীন আমাদের চেয়ে অনেক শক্তিশালী। তাদেরকে হারানোর পর ওরা নিজেরাই অবাক। সবাই এখন অন্য চোখে দেখা শুরু করেছে। বলতে গেলে সমীহ করা শুরু করেছে। আমাদের ইরানি কোচও তাই বলেছেন।

ইরানি কোচের অধীনে একমাস অনুশীলন করেছে দল। এছাড়া আগে থেকেই ঘাম ঝরিয়ে আসছিল যুবারা। তানভীর বলছিলেন, ‘আমরা কঠোর অনুশীলন করেছি। কোচের নির্দেশনা অনুযায়ী খেলেছি। তাতেই সাফল্য এসেছে। সামনের দিকেও এমন সাফল্য ধরে রাখতে চাই।’

সেপ্টেম্বর বয়সভিত্তিক আরও একটি দল খেলবে দুবাইতে। এরপর ইরানে হবে কিছু দিনের জন্য অনুশীলন।

/টিএ/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম