শ্রীলঙ্কার সঙ্গে ড্র করেছে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০২২, ০১:০৫আপডেট : ১৯ অক্টোবর ২০২২, ০১:০৬

শেখ রাসেল কাপ আমন্ত্রণমূলক দলগত দাবা চ্যাম্পিয়নশিপে সুপার লিগের প্রথম খেলায় বাংলাদেশ ২-২ গেম পয়েন্টে ড্র করেছে শ্রীলঙ্কার সঙ্গে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) স্বাগতিকদের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান শ্রীলঙ্কার কালুয়ারাচ্চি অচিন্তা শামেনকে হারান। গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন যথাক্রমে শ্রীলঙ্কার ফিদে মাস্টার লিয়ানানজে রানেনদু দিলশান ও তেন্নাকোন লিসারা সামাদিথের সঙ্গে ড্র করেন।

তবে গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন শ্রীলঙ্কার আন্তর্জাতিক মাস্টার ডি সিলভার কাছে হেরে যান। সুপার লিগে বুধবার নেপাল মুখোমুখি হবে শ্রীলংকার।

এদিকে ইন্দোনেশিয়াতে এশিয়ান ইয়ুথ দাবা চ্যাম্পিয়নশিপে ষষ্ঠ রাউন্ডের খেলা শেষে বালিকা অনুর্ধ্ব-১০ গ্রুপে বাংলাদেশের ওয়ারসিয়া খুশবু সাড়ে চার পয়েন্ট নিয়ে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন। ওপেন অনুর্ধ্ব-১২ গ্রুপে ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড় ৬ খেলায় সাড়ে চার পয়েন্ট নিয়ে ৪ জনের সঙ্গে মিলিতভাবে পয়েন্ট তালিকায় দ্বিতীয় রয়েছেন।

/টিএ/এলকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম