১২তম এসএ গেমসে আজ পুরুষদের ৫০ মিটার পিস্তলে শাকিল আহমেদের স্বর্ণ ও ৫০ মিটার পিস্তলের দলগত ব্রোঞ্জ পদক জয়ই বাংলাদেশের সেরা সাফল্য।
গত আসরে মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলে স্বর্ণ জয় করেছিল বাংলাদেশ। এবার সুরাইয়া আকতার, জুই আকতার ও উম্মে সুলতান জাকিয়াকে নিয়ে গড়া দল ১২১৫.৭ পয়েন্ট নিয়ে জিতেছে ব্রোঞ্জ। স্বর্ণ জয়ী ভারতের পয়েন্ট ১২৪৮.৫ ও রৌপ্য জয়ী শ্রীলঙ্কার পয়েন্ট ১২১৮.৪। এ ডিসিপ্লিনের ব্যক্তিগত ইভেন্টে সুরাইয়া পঞ্চম, জাকিয়া ষষ্ঠ ও জুঁই একাদশ স্থান অর্জন করেন।
এদিকে মহিলা হ্যান্ডবলে বাংলাদেশ আফগানিস্তানকে ৬২-৫ গোলে হারিয়ে শুভ সূচনা করেছে।
পঞ্চম দিনের পদক তালিকা:
দেশ | স্বর্ণ | রৌপ্য | ব্রোঞ্জ |
| ভারত | ১১৭ | ৬১ | ১৬ |
| শ্রীলঙ্কা | ২৪ | ৪৬ | ৬৩ |
| পাকিস্তান | ৭ | ২০ | ৩২ |
| বাংলাদেশ | ৪ | ১০ | ৪০ |
| নেপাল | ১ | ১২ | ১৯ |
| আফগানিস্তান | ১ | ৩ | ১১ |
| ভুটান | ০ | ১ | ৪ |
| মালদ্বীপ | ০ | ১ | ১ |
/আরএম/এমআর/








