দক্ষিণ কোরিয়াতে কলির বড় স্বপ্ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ নভেম্বর ২০২২, ২০:৪৭আপডেট : ০৬ নভেম্বর ২০২২, ২০:৫৯

গত মাসে মিশরের কায়রোতে বিশ্ব শুটিং চ্যাম্পিয়নশিপে অল্পের জন্য পদকের লড়াইয়ে থাকতে পারেননি কামরুন নাহার কলি। ৬২৯ দশমিক ২ স্কোর করেও সেরা আটে জায়গা হয়নি। তবে এবার দক্ষিণ কোরিয়ার দ্যাগুতে এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপে আগের চেয়ে ভালো স্কোর করার লক্ষ্য তার। চাইছেন পদকের লড়াইয়ে থাকতে। সেই লক্ষ্যে রবিবার মধ্যরাতে দ্যাগুতে যাচ্ছেন কলি। সঙ্গে আছেন আরও ১১ জন শুটার ও কোচ।

সেখানে খেলা হবে ৯ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত। বাংলাদেশের শুটাররা অংশ নেবেন ১০ মিটার এয়ার রাইফেল (পুরুষ ও মহিলা), ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড ইভেন্ট, ১০মিটার এয়ার রাইফেল টিম ইভেন্ট ও ১০ মিটার এয়ার রাইফেল (জুনিয়র, মহিলা) ইভেন্টে।

কায়রোতে সাম্প্রতিক সময়ে সেরা ফল করে কলি স্পট লাইট নিজের দিকে নিয়ে গেছেন। দ্যাগুতে যাওয়ার আগে বাংলা ট্রিবিউনকে তিনি বলেছেন, ‘বিশ্ব চ্যাম্পিয়নশিপে চেষ্টা করেছি। অল্পের জন্য সেরা আটে জায়গা হয়নি। তবে এবার ৬২৯ বা ৬৩০ স্কোর করতে পারলে পদকের জন্য লড়াই করতে পারবো। আশা করি তা হবে। আমাদের সবার প্রস্তুতি ভালো। তবে কোরিয়াতে এশিয়ার ভালো শুটাররা আসবে। তাদের সঙ্গে লড়াইটা কঠিনই হবে।’

দলটির সহকারী কোচ গোলাম মহিউদ্দিন শিপলু আশাবাদী কণ্ঠে বলেছেন, ‘আমাদের শুটাররা বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভালো করেছে। যদি এই পারফরম্যান্স কোরিয়াতে দেখাতে পারে তাহলে সাফল্য আসবে। ভালো ফল হবে। ইরানি কোচ রেজাই ভালো করছেন। তিনি আসার পর শুটারদের স্কোর বেড়েছে। টেকনিকে উন্নতি হয়েছে।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের