রাগবি দলকে জার্সি দিল ওয়ালটন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:০৩আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:০৪

ভারতের চেন্নাইতে অনুষ্ঠিতব্য ‘এশিয়া রাগবি ডেভেলপমেন্ট সেভেনস-২০১৬’ টুর্নামেন্টে অংশ নেওয়া জাতীয় রাগবি দলের অফিসিয়াল ড্রেস স্পন্সর করেছে ওয়ালটন।
এই মাসের ২০ ও ২১ ফেব্রুয়ারি ভারতের চেন্নাইতে অনুষ্ঠিত হবে ‘এশিয়া রাগবি ডেভেলপমেন্ট সেভেনস-২০১৬’ টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে ১৫ সদস্যের বাংলাদেশ দল অংশ নিবে। বাংলাদেশ ছাড়াও এই টুর্নামেন্টে অংশ নিবে চাইনিজ তাইপে, ভারত, কাজাকিস্তান, লেবানন, সিরিয়া, থাইল্যান্ড, আরব আমিরাত, নেপাল, ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও সৌদি আরব।

টুর্নামেন্টে বাংলাদেশ রয়েছে ‘পুল-সি’ তে। এখানে বাংলাদেশের প্রতিপক্ষ ইন্দোনেশিয়া ও ফিলিপাইন। ২০ ফেব্রুয়ারি সকালে এবং দুপুরে ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের মুখোমুখি হবে বাংলাদেশ। 

সোমবার জাতীয় ক্রীড়া পরিষদের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে অনুষ্ঠিত হয়। সেখানে ওয়ালটন গ্রুপের সিনিয়র এডিশনাল ডিরেক্টর এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন) কাবাডি দলকে জার্সি হস্তান্তর করেন। ওয়ালটন গ্রুপের সিনিয়র এজিএম মেহরাব হোসেন আসিফ, বাংলাদেশ রাগবি ফেডারেশন (ইউনিয়ন) এর সাধারণ সম্পাদক মৌসুম আলীসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।

/আরএম/এফআইআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি