সেই মনসুর স্পোর্টিং পেলো সাফল্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৫৯আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৫৯

প্রয়াত মনসুর আলী ছিলেন ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ। তার নিজের নামে গড়া ক্লাবটি এখন বিভিন্ন খেলাতে অংশও নিচ্ছে।

দুই বছর আগে মনসুর আলী প্রয়াত হলেও তার ক্লাবের কার্যক্রম চলছে নির্বিঘ্নে। এই তো প্রথম বিভাগ হ্যান্ডবল লিগে এবার মনসুর স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। মাত্র এক মাসের অনুশীলনে এসেছে সাফল্য!

পল্টনের হ্যান্ডবল স্টেডিয়ামে শুক্রবার লিগের শেষ ম্যাচে মনসুর স্পোর্টিং ৩০-১৫ গোলে পূর্বাচল পরিষদকে হারিয়েছে। প্রথমার্ধে ১৫-৭ গোলে এগিয়ে ছিল বিজয়ী দল। লিগে সেরা খেলোয়াড় মনসুর স্পোর্টিংয়ের সোহেল রানা।

৫ ম্যাচের সবকটি জিতেই মনসুর স্পোর্টিং শিরোপা জিতেছে। আগামী মৌসুমে দলটি খেলবে প্রিমিয়ারে। লিগে রানার্সআপ হয়েছে ওল্ড আইডিয়ালস। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।

দলের এমন সাফল্য দেখে যেতে পারলে প্রয়াত মনসুর আলী খুশিই হতেন। এমনটি বলছিলেন, উৎসবের মেজাজে থাকা খেলোয়াড়-কর্মকর্তারা।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান