মেসিদের জার্সি পরে ঢাকায় আর্জেন্টিনার অনুশীলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০২৩, ১৮:১৪আপডেট : ১১ মার্চ ২০২৩, ১৮:১৬

বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে প্রথমবারের মতো ঢাকায় খেলতে এসেছে ম্যারাডোনা-মেসিদের দেশ আর্জেন্টিনা। প্রায় দুই দিনের ভ্রমণ শেষে ঢাকায় ফিরে বিশ্রামে ছিল দল। আজই প্রথম অনুশীলনে করেছে সাদা-আকাশীরা। উৎসুক জনতাও ভিড় করেছে তাদের দেখতে। বাংলাদেশের আর্জেন্টাইন ভক্তদের অভিবাদনেও তারা সাড়া দিয়েছেন হাসিমুখে। তবে দুঃসংবাদ হলো প্রথম দিনের অনুশীলনে তাদের একজন খেলোয়াড় চোটে পড়েছেন।

পল্টনে কাবাডি স্টেডিয়ামে অনুশীলনের এক ফাঁকে দলটির হেড কোচ রিকার্দো আকুনা সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আজই প্রথম অনুশীলনে নামলাম। এখানে অনেক গরম। আর্দ্রতাও অনেক। তবে সমস্যা দেখছি না। আর্জেন্টিনাতেও এখন গ্রীষ্মকাল। তবে অনুশীলনে আমাদের একজন ব্যথা পেয়েছে। তবে বাকি ১১ জন সুস্থ আছে।’

ফুটবলে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তাই তাদের প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসা অন্যরকম। তাই তো আর্জেন্টিনা কাবাডি দলকে দেখতে অনেকেই ভিড় করছেন মাঠে। ৫৪ বছর বয়সী আকুনা তা ভালোভাবেই নিচ্ছেন, ‘বাংলাদেশে আসতে পেরে অনেক ভালো লাগছে। যারাই আমাদের সঙ্গে দেখা করতে আসছে, তাদের ভালোভাবে নিচ্ছি। অভিবাদনের জবাব দিচ্ছি। আমরা বাংলাদেশকে ভালোবাসি। আর্জেন্টিনাও ভালোবাসে।’

মেসিদের জার্সি পরে ঢাকায় আর্জেন্টিনার অনুশীলন

কয়েকজন খেলোয়াড় মেসিদের জার্সি পরে অনুশীলন করেছেন। আকুনা বলেন, ‘আর্জেন্টিনায় ফুটবল তুমুল জনপ্রিয়। আমরা এখন বিশ্ব চ্যাম্পিয়নও, তাই ফুটবলের জার্সি পরেই অনুশীলন করেছে অনেকে।’

দলটির ৭ খেলোয়াড় প্রথমবারের মতো এশিয়ার কোনও দেশে এসেছেন। তবে যারাই এসেছেন, এই দেশের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করে যাচ্ছেন। ঢাকার টুর্নামেন্টে এক বা দুটি ম্যাচ জিততে পারলে খুশি হবেন আকুনা, ‘খাবারদাবার ভালো। আমাদের ৭ খেলোয়াড় প্রথম এশিয়ার কোনও দেশে এসেছে। আমরা এখানে এক বা দুটি ম্যাচ জিতে স্মরণীয় হয়ে থাকতে চাই। প্রতিপক্ষ যেই থাকুক না কেন।’

এই সোমবার থেকে ১২টি দেশ নিয়ে টুর্নামেন্ট শুরু হচ্ছে।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী