ভয় ধরিয়ে দেওয়া পোল্যান্ডকে হারিয়ে বাংলাদেশের শুভ সূচনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মার্চ ২০২৩, ১৮:৪৩ আপডেট : ১৩ মার্চ ২০২৩, ১৮:৪৩

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির তৃতীয় আসরে খেলার ভেন্যু ভলিবল স্টেডিয়াম নানান ঢংয়ে সেজেছে। জাঁকজমকপূর্ণ উদ্বোধনের পর ম্যাচও হয়েছে। গ্যালারি ভর্তি দর্শকরা শুরু থেকে ছিলেন মাঠে। শুরু থেকে শেষ পর্যন্ত তারা লাল-সবুজ দলকে উৎসাহ দিয়ে গেছেন। 

সমর্থকদের হতাশ করেনি বাংলাদেশ। ১২ দেশের টুর্নামেন্টে পোল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে দারুণ শুরু করেছে স্বাগতিকরা। প্রথম ম্যাচ জিতেছে ৫০-২২ পয়েন্টে।

যদিও প্রথমার্ধের মাঝামাঝি সময়ে পূর্ব ইউরোপের দেশ পোল্যান্ড ভয় ধরিয়ে দিয়েছিল। বাংলাদেশ শুরুতে ৪-৩ পয়েন্টে এগিয়ে ছিল। এরপর পোল্যান্ড টপকে যায় স্বাগতিকদের। ১৪-১১ পয়েন্টে এগিয়ে থেকে খেলতে থাকে সফরকারীরা। তবে তুহিন তরফদার-সুবজ মিয়ারা ম্যাচে ফিরে আসতে সময় নেননি। একপর্যায়ে কুলিং ব্রেকে যাওয়ার আগে ১৭-১৪ পয়েন্টে লিডে থাকে বাংলাদেশ।

বিরতিতে যাওয়ার আগে বাংলাদেশ ১৮-১৪ পয়েন্টে এগিয়ে ছিল। বিরতির পর স্বাগতিকরা দুর্বার। এই অর্ধে প্রতিপক্ষ দলকে তেমন কোনও সুযোগই দেয়নি। অনায়াসে একের পর এক পয়েন্ট নিতে থাকে। শেষ পর্যন্ত বড় ব্যবধানে জয় নিশ্চিত করে মাঠ ছেড়েছে সাজুরাম গয়াতের শিষ্যরা। ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশ অধিনায়ক তুহিন তরফদার।

গ্রুপে দ্বিতীয় ম্যাচে আগামীকাল মঙ্গলবার আর্জেন্টিনার মুখোমুখি হবে বাংলাদেশ।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে কমবে তাপমাত্রা, আকাশ থাকবে আংশিক মেঘলা
রাতে কমবে তাপমাত্রা, আকাশ থাকবে আংশিক মেঘলা
৯০ হাজার ইউরো লুট হওয়া বাংলাদেশির পাশে ফরাসিরা
৯০ হাজার ইউরো লুট হওয়া বাংলাদেশির পাশে ফরাসিরা
টিভিতে আজকের খেলা (২০ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২০ অক্টোবর, ২০২৬)
টানা পাঁচ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছেন নগরবাসী
টানা পাঁচ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছেন নগরবাসী
সর্বাধিক পঠিত
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
‘পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না’ মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন এমপি রতন
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
চট্টগ্রামে জন্ম, ঢাকায় বসবাস-এমপি হতে ঠাকুরগাঁওয়ে আলীম নিজামী
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক
ইউএনওর সরকারি গাড়ি নিয়ে ভাড়া বাসায়, তিন নারীসহ আটক চালক