গ্রিসে অল্পের জন্য সাফল্য পেলেন না বাংলাদেশের জিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০২৩, ২১:১৫আপডেট : ২৬ জুলাই ২০২৩, ২১:১৮

গ্রিসের পেলিওচোরা শহরে ১৬তম পেলিওচোরা আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় তৃতীয়স্থান অর্জন করেছেন বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান।

৯ খেলায় ৭ পয়েন্ট অর্জন করে ভারতের গ্র্যান্ডমাস্টার সূর্য শেখর গাঙ্গুলি ও সুইডেনের ফিদে মাস্টার ট্রোস এডভিনের সঙ্গে রানার-আপের জন্য টাই করে টাইব্রেকিং পদ্ধতিতে তৃতীয় হয়েছেন জিয়া।

বাংলাদেশের অপর খেলোয়াড় ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ৯ খেলায় ৫ পয়েন্ট পেয়ে ৫৫তম স্থান পেয়েছেন।

বুধবার নবম বা শেষ রাউন্ডের খেলায় জিয়া স্বাগতিকদের পেট্রিলেকিস ইভাগজেলোসকে হারিয়েছেন। এর আগে গতকাল (মঙ্গলবার) অষ্টম রাউন্ডের খেলায় জিয়া আর্মেনিয়ার নালবান্ধইয়ান ভাহানকে এবং ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া গ্রিসের গিয়োর্গিয়োস কসটেনটিনোসকে হারিয়েছেন।

সাড়ে সাত পয়েন্ট নিয়ে চীনের গ্র্যান্ড মাস্টার বাই জিনসি এই ইভেন্টে সাড়ে ৭ পয়েন্ট নিয়ে  চ্যাম্পিয়ন হয়েছেন। ২৬টি দেশের ১২ জন গ্র্যান্ড মাস্টার ৫ জন আন্তর্জাতিক মাস্টারসহ মোট ১৫৬ জন খেলোয়াড় ইভেন্টে অংশগ্রহণ করেন।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান