বিশ্বকাপ দাবায় হেরেছে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩০ জুলাই ২০২৩, ২২:১৬আপডেট : ৩০ জুলাই ২০২৩, ২২:১৯

আজারবাইজানের বাকু শহরে আজ রবিবার থেকে ছেলে ও মেয়েদের ফিদে বিশ্বকাপ দাবা শুরু হয়েছে। প্রথম রাউন্ডের উদ্বোধনী খেলায় এরইমধ্যে বাংলাদেশের ৩ জন হেরে গেছেন। একজনের খেলা চলছে।

নকআউট পদ্ধতির এ বিশ্বকাপ দাবার প্রথম রাউন্ডের প্রথম খেলায় গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব জার্মানির গ্র্যান্ড মাস্টার কোলারস ডমিট্রিজের সঙ্গে কালো নিয়ে খেলেন। রাজীব সিসিলিয়ান ডিফেন্স অবলম্বন করে রোজেলিমো বিশ্লেষণ ধারার খেলায় ডমিট্রিজের বিপক্ষে ৪৬ চালের পর খারাপ অবস্থানে রয়েছেন। 

আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ইতালির গ্র্যান্ডমাস্টার ভোকাতুরো দেনাইলর কাছে হেরে যান। তিনি কালো ঘুঁটি নিয়ে রুই-লোপেজ ওপেনিংয়ের বার্লিন ডিফেন্স পদ্ধতির খেলায় ৩৭ চালের মাথায় হেরে যান। ফিদে মহিলা বিশ্বকাপ দাবার প্রথম রাউন্ডে ক্যান্ডিডেট মাস্টার জান্নাতুল ফেরদৌস রোমানিয়ার আন্তর্জাতিক মাস্টার ও মহিলা গ্র্যান্ডমাস্টার বুলমাগো ইরিনার কাছে হার মানেন। মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম পোল্যান্ডের গ্র্যান্ডমাস্টার সককো মনিকার কাছে হেরে যান।

আগামীকাল বাংলাদেশ সময় বিকাল ৫টা থেকে প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা শুরু হবে।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মেট্রোস্টেশনের নিচে বোমা: নাশকতার ছক দেখছে পুলিশ
মেট্রোস্টেশনের নিচে বোমা: নাশকতার ছক দেখছে পুলিশ
মোদি সরকারকে যে কৌশলে নতি স্বীকারে বাধ্য করলো ‘ককরোচরা’
মোদি সরকারকে যে কৌশলে নতি স্বীকারে বাধ্য করলো ‘ককরোচরা’
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
বাণিজ্যিক যৌন শোষণের শিকার শিশুর সুরক্ষায় পদক্ষেপ নেওয়া জরুরি
বাণিজ্যিক যৌন শোষণের শিকার শিশুর সুরক্ষায় পদক্ষেপ নেওয়া জরুরি
সর্বাধিক পঠিত
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
সংগৃহীত নামগুলো থেকেই একজন রাষ্ট্রপতি হবেন: বিএনপি নেত্রী
সংগৃহীত নামগুলো থেকেই একজন রাষ্ট্রপতি হবেন: বিএনপি নেত্রী
আট মাস বাকি থাকতেই সভাপতিকে সরিয়ে নতুন সভাপতি এমপির স্ত্রী
আট মাস বাকি থাকতেই সভাপতিকে সরিয়ে নতুন সভাপতি এমপির স্ত্রী
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী