নেপালে রৌপ্য-ব্রোঞ্জ জিতলেন জুনিয়র শাটলাররা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ আগস্ট ২০২৩, ২৩:০২আপডেট : ২০ আগস্ট ২০২৩, ২৩:০২

অল্পের জন্য স্বর্ণপদক জিততে পারলো না বাংলাদেশের জুনিয়র শাটলাররা। দক্ষিণ এশিয়া রিজিওনাল জুনিয়র চ্যাম্পিয়নশিপের অনূর্ধ্ব-১৭ ক্যাটাগরিতে রৌপ্য জিতেছে বাংলাদেশ। আজ রবিবার নেপালের কাঠমান্ডুতে মিশ্র ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ৩-২ এ ম্যাচ হেরেছে। এছাড়া অনূর্ধ্ব-১৫ ক্যাটাগরিতে বাংলাদেশ মিশ্র দলগত ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছে।

অনূর্ধ্ব-১৫ বিভাগের এককে মোস্তাকিম ও আফিফা, বালিকা দ্বৈতে আফিফা ও তানজিলা এবং মিশ্র বিভাগে মোস্তাকিম-তানজিলা অংশগ্রহণ করেন।

অনূর্ধ্ব-১৭ বিভাগের এককে সিফাত উল্লাহ ও মাথেরো বিশ্বাস, দ্বৈত বিভাগে রাজন মিয়া-সিফাত উল্লাহ, মাথেরো-সিনথিয়া এবং মিশ্র বিভাগে রাজন-সিনথিয়া অংশগ্রহণ করেন।

বাংলাদেশ দল ইন্দোনেশিয়ায় জুনিয়র এশিয়ান টুর্নামেন্টে খেলে নেপালে পা রাখে। সেই টুর্নামেন্টে অবশ্য খুব ভালো ফলাফল আসেনি। এরপরও ফেডারেশন জুনিয়র টুর্নামেন্টে অংশগ্রহণের ধারাবাহিকতা বজায় রেখেছে। 

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম