প্রথমবার ভারতে রেফারিং করতে যাচ্ছেন বাংলাদেশের মাসফিয়া

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জানুয়ারি ২০২৪, ২০:২১আপডেট : ০৩ জানুয়ারি ২০২৪, ২০:২১

বাংলাদেশের প্রথম কোনও নারী রেফারি মাসফিয়া আফরিন বিদেশের মাটিতে আন্তর্জাতিক প্রতিযোগিতা পরিচালনা করতে যাচ্ছেন। আন্তর্জাতিক টেনিস ফেডারেশন থেকে তিনি এই নিয়োগ পেয়েছেন। মাসফিয়া ৬ থেকে ১২ জানুয়ারি দিল্লিতে এবং ১৩ থেকে ১৯ জানুয়ারি কলকাতায় আন্তর্জাতিক জুনিয়র টেনিস প্রতিযোগিতায় সহকারী রেফারির দায়িত্ব পালন করবেন। এর জন্য কাল বৃহস্পতিবার ঢাকা ছাড়বেন বাংলাদেশের এই নারী রেফারি।

২০২২ সালে ২৩ থেকে ২৪ ডিসেম্বর ভারতের সিলভার বেজ রেফারি ও আইটিএফ সার্টিফাইড টিউটর অভিশেক মুখার্জির তত্ত্বাবধানে ন্যাশনাল লেভেল অফিসিয়েটিং স্কুলের আয়োজন করা হয়েছিল। অফিসিয়েটিং স্কুলে অংশগ্রহণকারী ২২ জন অফিসিয়ালের মধ্যে টপ স্কোরার ছিলেন মাসফিয়া। 

মাসফিয়াকে আইটিএফ-এর অফিসিয়াল ডেভলপমেন্ট প্রজেক্টের আওতায় বিদেশের মাটিতে আন্তর্জাতিক প্রতিযোগিতা পরিচালনার অভিজ্ঞতার মাধ্যমে আরও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ভারতের সহকারী রেফারি হিসাবে দায়িত্ব পালনের জন্য নির্বাচিত করা হয়েছে তাকে। 

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান