অল্পের জন্য প্যারিস অলিম্পিকে যাওয়া হলো না রবিউলের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জানুয়ারি ২০২৪, ১৫:২৪আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ১৫:২৬

আজ বুধবার ২০২৪ অলিম্পিকের কোটা প্লেস পাওয়ার মূল লড়াইয়ে নেমেছিলেন বাংলাদেশের শুটার রবিউল ইসলাম। দুর্ভাগ্য জাকার্তায় অনুষ্ঠিত এশিয়া অলিম্পিক বাছাই শুটিংয়ে ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে কাছাকাছি দূরত্বে থেকেও বাদ পড়েছেন তিনি। মাত্র ০.৩ স্কোরের জন্য প্যারিস অলিম্পিকে জায়গা পাওয়া হয়নি বাংলাদেশের এই শুটারের।

সেটি করতে ফাইনাল রাউন্ড নিশ্চিত করতে হতো। কিন্তু ফাইনাল রাউন্ডে ওঠার লড়াইয়ে রবিউল করেছেন ৬২৮ স্কোর। এই ইভেন্টে সর্বশেষ প্রতিযোগী হিসেবে ইন্দোনেশিয়ার ফাথুর গুস্তাফিয়ান নিশ্চিত করেন অলিম্পিকের কোটা প্লেস। ফাথুর স্কোর হলো ৬২৮.৩ । চূড়ান্ত পর্বে যেতে পারলে রবিউলের সামনে ছিল পদক জয়ের হাতছানি।

বাছাই পর্বে রবিউল প্রথম তিনটি সিরিজে দারুণ খেলেছেন। প্রথম তিন সিরিজে তিনি যথাক্রমে করেছেন ১০৪, ১০৫.৬, ১০৫.৫। কিন্তু চতুর্থ সিরিজে করেছেন ১০৪.৩।

অবশ্য পরের সিরিজেই ফেরেন ১০৫.৬ পয়েন্ট তুলে। কিন্তু সব শেষ সিরিজে তিনি তুলেছেন ১০৩ পয়েন্ট।

ছেলেদের ১০ মিটার রাইফেলে বাংলাদেশের অন্য দুই শুটার জিদান হোসেন ও অর্ণব শারারও ভালো স্কোর করতে পারেননি। ৬২৫.৪ স্কোর করে ৫৫ জনের মধ্যে ২১তম হয়েছেন জিদান। আর ৬২৩.৩ স্কোর করে ৩২তম অর্ণব।

এই ইভেন্টে হতাশ করেছেন মেয়েরাও। শায়রা আরেফিন ৬২ জনের মধ্যে হয়েছেন ১৮তম। তিনি করেন ৬২৬.৮। জাফিরা খানম ২৭তম। তিনি করেছেন ৬২৫.১। আর কামরুন্নাহার কলি ৬২৪ স্কোর তুলে ৩৪তম হয়েছেন। 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান