প্রথম দিনে সালাউদ্দিনের খবর নিলেন পাপন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জানুয়ারি ২০২৪, ১৬:২২আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪, ১৬:৪৯

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে আজ রবিবার প্রথম দিন অফিস করেছেন নাজমুল হাসান পাপন। সেখান থেকে গেছেন জাতীয় ক্রীড়া পরিষদে। ফেডারেশন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন তিনি। 

মন্ত্রীত্বের পাশাপাশি তিনি আবার বিসিবিরও সভাপতি। ফলে পরিষদের সভাকক্ষ ছিল জনাকীর্ণ। সবাই এসেছিলেন ফুল নিয়ে। কেউ কেউ তো কেকও নিয়ে এসেছেন। উপচে পড়া ভিড়ে সবার সঙ্গে নতুন মন্ত্রী শুধু শুভেচ্ছা বিনিময় করেছেন। এর মধ্যে নাজমুল হাসান পাপন বাফুফে প্রতিনিধিদের কাছে সভাপতি কাজী সালাউদ্দিনের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার জানিয়েছেন, ‘মাননীয় মন্ত্রী মহোদয় আমাদের সভাপতির শারীরিক অবস্থা সম্পর্কে আমাদের জিজ্ঞেস করেছেন এবং পাশাপাশি দেখতে যাওয়ার ইচ্ছেও প্রকাশ করেছেন।’ 

বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের বাইপাস সার্জারি হয়েছে আগেই। তিন সপ্তাহের বেশি সময় হাসপাতাল থাকার পর কয়েক দিন আগে বাসায় ফিরেছেন। ৩০ জানুয়ারি পর্যন্ত বাসায় নিবিড় পরিচর্যায় থাকতে হচ্ছে তাকে। 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম